২১ জুলাই শহিদ দিবসে ভার্চুয়াল সমাবেশ, ভিড়ের রেকর্ড গড়তে লক্ষ্যমাত্রা স্থির করল তৃণমূল

২১ জুলাই শহিদ দিবসে ভার্চুয়াল সমাবেশ, ভিড়ের রেকর্ড গড়তে লক্ষ্যমাত্রা স্থির করল তৃণমূল

গতবছরের মতো এবারও ২১ জুলাই ভার্চুয়াল সমাবেশের (vertual meeting) ওপরের নির্ভর করতে হচ্ছে তৃণমূলকে (trinamool congress)। তবে এবারের পরিস্থিতি অনেকটাই আলাদা। কেননা এবার বিজেপিকে (bjp) পর্যুদস্ত করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। সামনে লক্ষ্য ২০২৪। এবার ভার্চুয়াল সমাবেশ হলেও, তাতে রেকর্ড সংখ্যক নেতা-কর্মী-সমর্থকের অংশগ্রহণ নিশ্চিত করতে চাইছে ঘাসফুল শিবির।

যেমনভাবে নির্দেশ তেমনভাবেই অংশগ্রহণ

যেমনভাবে নির্দেশ তেমনভাবেই অংশগ্রহণ

তৃণমূলের তরফে বলা হয়েছে, যেমনভাবে নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক তেমনভাবেই ২১ জুলাইয়ের কর্মসূচিতে বুথ ভিত্তিক অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে দুদফায় বুথস্তরের কর্মীরা কর্মসূচি পালন করতে পারবেন। প্রথম পর্যায়ে প্রতি বুথে সকাল ১০ টায় ৫০ জন করে কর্মী সমবেত হবেন। এক্ষেত্রে সবরকমের সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজ করতে হবে এবং ১৯৯৩-এর সহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। দ্বিতীয় পর্যায়ে দুপুর দুটোয় বুথ কর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে মিলিত হবেন। সেখানে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে হবে তাঁদের। এব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে এলাকার বিধায়কদের। সব বুথে যাতে কর্মসূচি পালন করা হয়, তার জন্য তাঁদেরকেই লক্ষ্য রাখতে হবে। বুথস্তরে আয়োজিত কর্মসূচির ছবি ভিডিও কোনও কোনও ক্ষেত্রে বিধায়কদের পাঠাতে নির্দেশও দেওয়া হয়েছে।

যেখানে বিধায়ক নেই, সেখানে দায়িত্বে জেলা সভাপতি ও ব্লক সভাপতিরা

যেখানে বিধায়ক নেই, সেখানে দায়িত্বে জেলা সভাপতি ও ব্লক সভাপতিরা

কিন্তু ৭৮টি বিধানসভা এলাকায় তৃণমূলের বিধায়ক নেই। এছাড়াও বেশ কয়েকটি এলাকায় নির্বাচন হয়নি কিংবা বিধায়কের মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে সেই সেই জেলার সভাপতি কিংবা ব্লক সভাপতিরা দায়িত্ব সামলাবেন। গতবারের মতোই কালীঘাটের বাড়ি থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেবেন।

অন্তত ৫০ লক্ষের অংশগ্রহণ

অন্তত ৫০ লক্ষের অংশগ্রহণ

ভার্চুয়াল সমাবেশ হলেও রেকর্ড সংখ্যাক অংশগ্রহণ চাই। কালীঘাট থেকে নির্দেশ দেওয়া হয়েছে, এবারের ২১ জুলাই শহিদ দিবসে কর্মসূচি ভার্চুয়াল হলেও, তাতে যেন অন্তত ৫০ লক্ষ কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। রবিবার সেই নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে জেলা তৃণমূল নেতৃত্বদের কাছে।

অঙ্ক মিলে যাবে, দাবি তৃণমূল সূত্রে

অঙ্ক মিলে যাবে, দাবি তৃণমূল সূত্রে

সাধারণভাবে রাজ্যে বুথের সংখ্যা প্রায় ৭৯ হাজার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবার ৩০ শতাংশ বুথ বাড়ানো হয়েছে। সেই সংখ্যাটা প্রায় ১ লক্ষ দুহাজারের কাছে। এই প্রত্যেকটি বুথ থেকে যদি ৫০ জন করে কর্মী ২১ জুলাইয়ের কর্মসূচিতে অংশ নেন, তাহলে সব মিলিয়ে অংশগ্রহণকারীর সংখ্যা ৫০ লক্ষের অনেক বেশি হওয়ার কথা। তৃণমূলের তরফে বলা হয়েছে, এর পাশাপাশি এবার ২১ জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ অসম, ত্রিপুরা, দিল্লি, উত্তরপ্রদেশ এবং গুজরাতেও শোনানো হবে। তাই সব মিলিয়ে কয়েক কোটি মানুষ ওইদিনের কর্মসূচিতে থাকবেন বলেও মনে করছে তৃণমূল নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+