Municipal Election 2022: গ্রামবাসী-প্রার্থীকে ভয় দেখাতে আসানসোলে 'গুলি'! সিপিএম নেতার কন্যার ভিডিও ভাইরাল

চার কর্পোরেশনে নির্বাচন। তার মধ্যে কলকাতার পাশে থাকা বিধাননগর আর রাজ্যের সীমানায় থাকা আসানসোল (Asansol) একে অপরের সঙ্গে লড়াই গণ্ডগোলে কে একে অপরের থেকে এগিয়ে যেতে পারে। তবে আসানসোল অবশ্যই এগিয়ে। দুপুরে সেখানকার ১২

চার কর্পোরেশনে নির্বাচন। তার মধ্যে কলকাতার পাশে থাকা বিধাননগর আর রাজ্যের সীমানায় থাকা আসানসোল (Asansol) একে অপরের সঙ্গে লড়াই গণ্ডগোলে কে একে অপরের থেকে এগিয়ে যেতে পারে। তবে আসানসোল অবশ্যই এগিয়ে। দুপুরে সেখানকার ১২ নম্বর ওয়ার্ডে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল (Trinamool Congress) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ফেসবুক লাইভে ছবি পোস্ট করে প্রশ্ন তুলেছেন সিপিএম (Cpim) প্রার্থীর কন্যা।

জামুড়িয়ায় চলল গুলি

এদিন গুলির চলার ঘটনা মোবাইল বন্দি করেছেন আসানসোলের জামুড়িয়ের ১২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী দয়াময় বাউড়ির কন্যা লিপি দাস। তিনি ফেসবুক লাইভ করে অভিযোগ করেছেন, সেখানকার শ্রীপুর বয়েক হাইস্কুলের বুথ দখলের চেষ্টা করে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। সেই সময় গ্রামবাসীরা বাধা দেয়। প্রার্থীর পাশাপাশি গ্রামবাসীদের ভয় দেখাতেই গুলি চালনার অভিযোগ করেছেন তিনি।

 পাল্টা অভিযোগ তৃণমূলের

পাল্টা অভিযোগ তৃণমূলের

যদিও পাল্টা অভিযোগ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি সিপিএম প্রার্থী গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছিলেন। অন্যদিকে রানিগঞ্জের ৩৪ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী সুপ্রিয় প্রামাণিককে মারধরে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও এব্যাপারে তৃণমূলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

১৫ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর মাথা ফেটেছে

১৫ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর মাথা ফেটেছে

আসানসোল পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে বুথ দখলে বাধা দেওয়ার বিজেপি প্রার্থী আদর্শ শর্মার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এব্যাপারে তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বেই এই ঘটনা বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

জিতেন্দ্র তিওয়ারি ও অগ্নিমিত্রা পালকে নোটিশ নির্বাচন কমিশনের

জিতেন্দ্র তিওয়ারি ও অগ্নিমিত্রা পালকে নোটিশ নির্বাচন কমিশনের

আসানসোল পুরসভার ২৭ নম্বর ছাড়াও বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। ২১ নম্বর ওয়ার্ডের ধাদকায় এনসি লাহিড়ী বিদ্যামন্দিরের বুথের ১০০ মিটারের মধ্যে তিনি সশস্ত্র রক্ষীদের নিয়ে ঢুকে পড়ে বলে অভিযোগ তৃণমূলের। যা নিয়ে নির্বাচন কমিশনেও অভিযোগ করেছে তৃণমূল। যদিও জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, তিনি জওয়ানদের ছেড়ে দিয়ে বুথের ১০০ মিটারের বাইরেই বসেছিলেন। তাঁকে নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিশও ধরানো হয়।
অন্যদিকে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে এদিন আটকে দেয় পুলিস। নির্বাচন কমিশন তাঁকে নোটিশও দেয়। দুপুরের দিকে বাড়ি থেকে বেরিয়ে নিজের ওয়ার্ডে মধ্যে বিভিন্ন বুথে ঘুরছিলেন তিনি। সেই সময় পুলিশের গাড়ি আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়কের গাড়ি আটকে দেয় বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+