৮ দিনে সাতবার বাড়ল জ্বালানি তেলের দাম, দিনরাত এক করে কাজ করছে মোদী সরকার, টুইটে নিশানা তৃণমূলের

৮ দিনে সাতবার বাড়ল জ্বালানি তেলের দাম, দিনরাত এক করে কাজ করছে মোদী সরকার, টুইটে নিশানা তৃণমূলের

ভোট মিটতেই উর্ধ্বমুখী তেলের দাম। প্রতিদিনই বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। গত ৮ দিনে সাতবার বেড়েছে পেট্রোল-ডিজেলের। এই নিয়ে বিরোধীরা সরব হয়েছেন। আজও ২০ পয়সা দাম বেড়েছে পেট্রোলের। তাই নিয়ে তৃণমূল কংগ্রেস নিশানা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। টুইটে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কথা লিখে তৃণমূল লিখেছে এই ভাবে দেশবাসীর উন্নয়নে কাজ করছেন মোদী। তার জন্য হাত তালি দেওয়া উচিত।

মোদীকে নিশানা তৃণমূলের

মোদীকে নিশানা তৃণমূলের

একুশের ভোটের আগে থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যাকে বলে আদায় কাঁচকলায় সম্পর্ক তৃণমূল কংগ্রেসের। একে অপরের বিরুদ্ধে লাগাতার রাজনৈতিক যুদ্ধ জারি রেেখছে বলা চলে। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পর জ্বালানি তেলের দাম বৃদ্ধি হতে শুরু করেছে গত ৮ দিনে সাতবার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। এই নিয়ে তীব্র নিশানা করেছে তৃণূমূল কংগ্রেস। টুইটে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি উল্লেখ করে তৃণমূল কংগ্রেস লিখেছে দেশবাসীর উন্নয়নে যেভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী মোদী তাতে তাঁর হাততালি পাওয়ার কথা।

মোদীকে নিশানা কংগ্রেসের

মোদীকে নিশানা কংগ্রেসের

শুধু তৃণমূল কংগ্রেস নয় কংগ্রেসও জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে নিশানা করেছেন প্রধানমন্ত্রী মোদীক। তাঁরা টুইটে লিখেছেন কেন পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে তার ভাল করেই বুঝতে পারছেন সাধারণ মানুষ। সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলছেন সাধারণ মানুষ। গোটা দেশেই ১০০ টাকা পার করে গিয়েছে লিটার প্রতি পেট্রোলের দাম। তার জেরে জিনিসের দামও বাড়তে শুরু করেছে। মধ্যবিত্তের নাজেহাল অবস্থা তৈরি হয়েছে।

৮ দিনে সাতবার বাড়ল দাম

৮ দিনে সাতবার বাড়ল দাম

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছিল। শুধু পেট্রোল-ডিজেল নয় রান্নার গ্যাসের দামও বাড়তে শুরু করেছে। এক ধাক্কায় ৫০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। প্রায় প্রতিদিনই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। গত এক সপ্তাহ ধরে টানা দাম বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের। আজও বেড়েছে পেট্রোলের দাম এক ধাক্কায় ৮০ পয়সা বেড়েছে লিটার প্রতি পেট্রোলের দাম আর ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৭০ পয়সা। তার জেরে রাজধানী দিল্লিতে ১০০টাকা পার করে গিয়েছে পেট্রোলের দাম। ডিজেল ৯০ টাকা পার করে গিয়েছে। মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়েছে ৮৫ পয়সা আর ডিজেলের দাম বেড়েছে ৭৫ পয়সা। সেকারণে মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১১৫ টাকা আর ডিজেলের দাম ৯৯ টায় পৌঁছে গিয়েছে। কলকাতাতেও সেই একই ভাবে দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের।

মোদী সরকারের দাবি

মোদী সরকারের দাবি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ হিসেবে মোদী সরকার দাবি করেছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। এই দুই দেশের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে হু হু করে। সেকারণেই পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়েছে সংস্থাগুলি এমনই দাবি করা হয়েছে। যদিও বিরোধীরা মোদী সরকারের এই তত্ব মানতে নারাজ। তারা পাল্টা আক্রমণ শানিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। ভোটের জন্যই এতদিন দাম বাড়ানো হয়নি পেট্রোল-ডিজেলের এমনই দািব করেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+