বিজেপির হাতের পুতুলে পরিণত হয়েছে ইডি-সিবিআই, অভিষেকের হাজিরা নিয়ে সরব TMC, পাল্টা তোপ বিজেপির

বিজেপির হাতের পুতুলে পরিণত হয়েছে ইডি-সিবিআই, অভিষেকের হাজিরা নিয়ে সরব TMC, পাল্টা তোপ বিজেপির

শহরে সিজিও কমপ্লেক্সে চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইডি জেরা। কয়লা পাচার কাণ্ডে জেরা করা হচ্ছে তাঁকে। নির্ধারিত সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন তিিন। তার প্রতিবাদে সরব হয়েছে টিএমসি। টুইটি টিএমসি লিখেছে, 'ইডি-সিবিআই বিজেপির তোতা পাখিতে পরিণত হয়েছে। ভয় দেখিয়ে টিএমসিকে কাবু করা যাবে না। মেরুদণ্ড বিক্রি করে দেয়নি সিবিআই।'

অভিষেকের ইডি হাজিরা

অভিষেকের ইডি হাজিরা

কয়লা পাচার কাণ্ডে ফের ইডি তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বেশ কিছু নথি িনয়ে হাজিরা দিতে বলা হয়েেছ। এই প্রথম শহরে ইডির জেরার মুখোমুখি টিএমসির সেনাপতি। সকাল ১১টা নাগাদ হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। নির্ধারিত সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। সকাল ১১টা থেকে ম্যারাথন জেরা চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একাধিক প্রশ্নের মুখোমুখি হচে পারেন তিনি। দিল্লি থেকে ইডির ৫ অফিসার এসেছেন সিজিও কমপ্লেক্সে।

বিজেপির হাতের পুতুল ইডি

বিজেপির হাতের পুতুল ইডি

অভিষেকের ইডি জেরা নিয়ে সরব টিএমসি। সকালেই টুইটে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে টিএমসি। টুইটে টিএমসি লিখেছে, 'কেন্দ্রীয় এজেন্সিগুলি বিজেপির হাতের পুতুলে পরিণত হয়েছে, এটা লজ্জার। যখনই বিজেপি শঙ্কিত হয়ে পড়ে, এই তোতাপাখিদের ছেড়ে দেয়। যারা মেরুদণ্ড বিক্রি করেনি, তাঁদের নিশানা করা হয়। মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদি বলতেন, কেন্দ্রীয় সংস্থার রাজনীতিকরণ নিন্দনীয়। প্রধানমন্ত্রী মোদি বিরোধীদের দমনে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করেন। প্রধানমন্ত্রী, বিভাজনকারী শক্তিকে আমরা অতীতেও হারিয়েছি। বিজেপির পুতুল দিয়ে ভয় দেখানোর ছক কাজ করবে না। লড়াই জারি থাকছে'

বিজেপির পাল্টা জবাব

বিজেপির পাল্টা জবাব

তৃণমূলের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেেছন, 'যখনই তদন্ত গতি প্রাপ্ত হয়েছে, তখন রাজনৈতিক প্রতিহিংসার তকমা দেওয়া হয়েছে। তদন্তের গতি কমলেই বাম-কংগ্রেস দিদি-মোদী আঁতাঁতের অভিযোগ তোলা হচ্ছে। আমরা এই নিয়ে ক্লান্ত। বিজেপির সঙ্গে এই তদন্তের কোনও সম্পর্ক নেই। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দোষ হন, তাহলে তিনিও ভবিষ্যতে ক্লিনচিট পাবেন। '

সরকার ফেলার দাবি বিজেপির

সরকার ফেলার দাবি বিজেপির

এদিকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ দাঁতনের সভা থেকে মমতা সরকারের পতনের বার্তা দিয়েছেন। তিিন বলেেছন ডিসেম্বরেই রাজ্যে বিধানসভা ভোট হবে। দিদিমনির যদি বিসর্জন হয়ে যায়। দিলীপ ঘোষের বার্তায় সরাসরি মমতা সরকার ফেলার ইঙ্গিত মিলেছে। এর আগেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরকার ফেলার বার্তা দিয়েছিলেন। এমনকী তিনি বলেছিলেন ২০২৪ পর্যন্ত যাবে না মমতা সরকার। তার আগেই পতন হবে মমতা সরকারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+