বিজেপির অবিচারের জেরে নেত্রী মমতায় আস্থা! উপনির্বাচনে সবুজ ঝড় তুলে উচ্ছ্বসিত পার্থ

লোকসভা ভোট যেখানে শেষ হয়েছে, সেখান থেকে শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের ফিরে আসবার লড়াই।

লোকসভা ভোট যেখানে শেষ হয়েছে, সেখান থেকে শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের ফিরে আসবার লড়াই। আর ২০১৯ সালের শেষে উপনির্বাচনে করিমপুর, কালিগঞ্জ , খড়্গপুরে এই তিন আসন নেত্রী মমতার কাছে ফিরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা ফের একবার বাংলায় ঘাসফুলের জমি শক্ত করে দিলেন। এদিন রাজ্যের তিন কেন্দ্রের ফল প্রকাশ হতেই তৃণমূলের হ্যাট্রিকের তোপে উড়ে যায় বিরোধীরা। এরপরই উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় ফের একবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে বেঁধেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায়।

'মানুষের জয়, মমতার প্রতি আস্থা'

'মানুষের জয়, মমতার প্রতি আস্থা'

পার্থ চট্টোপাধ্যায় বলেন,' এই জয় মানুষের জয়, বাংলার মানুষ মমতার প্রতি আস্থা দেখিয়েছে। সর্বস্তরের মানুষ জোটবদ্ধ হয়েছেন। বিজেপি যেভাবে অর্থনীতিকে ধসিয়েছে , বেকারত্ব বাড়িয়েছে, এবং যা যা প্রতিশ্রুতি তারা দিয়েছিল তার কোনওটাই রক্ষা করতে পারেনি। ফলে মমতার প্রতি আস্থা মানুষের বেড়েছে। বিজেপি যেভাবে ধর্মের ভিত্তিতে ভাগ করা বিরোধীদের ভয় দেখানো, এইগুলো করেছে, এই সবের বিরুদ্ধে মানুষ সংঘবদ্ধ হয়ে ভোট দিয়েছে।'

এনআরসি নিয়ে তোপ

এনআরসি নিয়ে তোপ

তৃণমূল মহাসচিব এদিন এনআরসি ইস্যু নিয়েও মুখ খুলে বিজেপি সরকারকে তোপ দাগেন। তিনি বলেন, 'এই বিপদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সবাইকে সতর্ক করেছেন ও আশ্বস্ত করেছেন। নিরাপত্তা মানুষের কাছে একটা বড় বিষয়। সব কিছু কেড়ে নেওয়ার চেষ্টা। বিজেপির অবিচারের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। এনআরসিরি ভয় ভীতি দেখিয়ে যে রাজনৈতিক চক্রান্ত করা হয়েছিল মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে।'

 উন্নয়নের সপক্ষে ভোট

উন্নয়নের সপক্ষে ভোট

পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, 'মমতার উন্নয়নের চেষ্টা পাশাপাশি বিজেপির সমস্ত ধরনের প্রতিশ্রুতি ভঙ্গ এই জয় এনি দিয়েছে।'

ভোটের ফল একনজরে

ভোটের ফল একনজরে

এদিন রাজ্যের ৩ কেন্দ্রে উপনির্বাচন ছিল। তারমধ্যে খরগপুর ছিল বিজেপি সভাপতি দিলীপ ঘোষের পোক্ত ঘাঁটি। কালিয়াগঞ্জ ছিল কংগ্রেসের আঁতুর ঘর আর সেই কেন্দ্রগুলিতেও থাবা বসিয়েছে তৃণমূল। পাশাপাশি ,মহুয়া মৈত্রের কেন্দ্র ছিল করিমপুর। আর সেই কেন্দ্রেও এদিন সদর্পে উড়ছে সবুজ নিশান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+