বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধার শাস্তি! নবনির্বাচিত পুরপ্রধানের বিরুদ্ধে কী ব্যবস্থা নিল তৃণমূল

১৮ আসন বিশিষ্ট পাঁশকুড়া পুরসভায় ১৭টি ওয়ার্ডে জয়ী হলেও পুরপ্রধান নির্বাচন নিয়ে শাসক দলের অন্তর্কলহ সামনে চলে আসে। কে হবেন পুরপ্রধান তা নিয়ে বিতর্ক বাধে তৃণমূলে।

বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধার কারণে দল থেকে ছ-বছরের জন্য সাসপেন্ড করা হল পাঁশকুড়া পুরসভার নবনির্বাচিত পুরপ্রধান আনিসুর রহমানকে। বুধবার তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাসপেন্ডের কথা ঘোষণা করেন। তিনি বলেন, 'দলের হুইপ অমান্য করেছে আনিসুর। বিজেপির সাহায্য নিয়ে ভোটাভুটিতে জিতেছে। সেই কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হল।'

বিজেপির সঙ্গে গাঁটছড়া! পুরপ্রধান সাসপেন্ড তৃণমূলে

পাঁশকুড়া পুরসভায় এবার বিপুল জয় পায় তৃণমূল কংগ্রেস। মাত্র একটি ওয়ার্ডে জয়ী হয় বিজেপি। ১৮ আসন বিশিষ্ট পাঁশকুড়া পুরসভায় ১৭টি ওয়ার্ডে জয়ী হলেও পুরপ্রধান নির্বাচন নিয়ে শাসক দলের অন্তর্কলহ সামনে চলে আসে। কে হবেন পুরপ্রধান তা নিয়ে বিতর্ক বাধে দলের অন্দরে। এমতাবস্থায় তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে হুইপ জারি করা হয়, কোনোমতেই ভোটাভুটি চলবে না। দল যাঁকে চেয়ারম্যান পদে মনোনয়ন করবে, তাঁকেই মেনে নিতে হবে।

কিন্তু এদিন পুরপ্রধান নির্বাচনের সময় দেখা যায়, দল দু-টি ভাগে বিভক্ত। ফলে ভোটাভুটি আসন্ন। আনিসুর রহমানও পুরপ্রধান হওয়ার লড়াইয়ে সামিল হন। শেষমেশ ভোটাভুটিতে ১০-৮ ফলে জয়লাভ করেন আনিসুরই। এমনকী বিজেপি-র একজন কাউন্সিলরের ভোটও পায় তৃণমূলের কোনও এক গোষ্ঠী। অভিযোগ আনিসুরকেই ভোট দেন বিজেপির কাউন্সিলর।

এরপরই দলের তরফ থেকে কড়া অবস্থান নেওয়া হয়। দলের হুইপ অমান্য করায় আনিসুরকে ছ-বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত গৃহীত হয়। তাঁর সঙ্গে থাকলে অপর কাউন্সিলরদের বিরুদ্ধেও দলবিরোধী কাজের জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন পার্থ চট্টোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+