দলের মধ্যে বাড়ছে সংঘাত! কালীঘাটে অভিষেককে নিয়ে জরুরি বৈঠকে মমতা
দলের মধ্যে ক্রমশ বাড়ছে সংঘাত। কার্যত প্রবীণ এবং নবীনদের মধ্যে একটা মতানৈক্য তৈরি হয়েছে। এমনটাই স্পষ্ট হচ্ছে শীর্ষ নেতৃত্বদের কথাবার্তায়। আর এই অবস্থায় এক ব্যক্তি এক পদ-এই দাবিতে খোদ বন্দ্যোপাধ্যায় পরিবারের মধ্যেই আওয়াজ
দলের মধ্যে ক্রমশ বাড়ছে সংঘাত। কার্যত প্রবীণ এবং নবীনদের মধ্যে একটা মতানৈক্য তৈরি হয়েছে। এমনটাই স্পষ্ট হচ্ছে শীর্ষ নেতৃত্বদের কথাবার্তায়। আর এই অবস্থায় এক ব্যক্তি এক পদ-এই দাবিতে খোদ বন্দ্যোপাধ্যায় পরিবারের মধ্যেই আওয়াজ উঠতে শুরু করেছে।

এই অবস্থায় জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল শনিবার এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। খোদ তৃণমূল সুপ্রিমোর কালীঘাটের বাড়িতেই এই বৈঠক বিকেল পাঁচটা থেকে শুরু হবে।
ফলে এই বৈঠক বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, তৃণমূল সুপ্রিমোর ডাকা এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকতেও বলা হয়েছে। শুধু তাই নয়, সুব্রত বক্সি, পার্থ চট্টপাধ্যায়, ববি এবং চন্দ্রিমা ভট্টাচার্যকেও জরুরি এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
মূলত দলে এই মুহূর্তে যে সংঘাত তৈরি হয়েছে তা আলোচনার মাধ্যমে মেটানোর চেষ্টা করা হবে বলে তৃণমূল সুত্রের খবর।
অন্যদিকে এক ব্যক্তি এক পদ নিয়ে যে প্রচার শুরু হয়েছে সে বিষয়ে আলোচনা হতে পারে বলে খবর। অন্যদিকে এদিন ফিরহাদ হাকিম বলেন, নতুন করে দলের সভানেত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর দায়িত্ব নেওয়ার পর নতুন করে কমিটি তৈরি হওয়ার কথা জানান ফিরহাদ।
তাঁর মতে, আপাতত কয়েকজনকে দায়িত্ব দিয়ে কাজ চালানো হলেও বৃহত ভাবে কাজ করতে কোনও কমিটি তৈরি করা হয়নি। আর তা না হওয়াতে বিভ্রান্তি বাড়ছে বলে দাবি। এই অবস্থায় শনিবারের বৈঠকে নতুন কমিটি তৈরির বিষয়টিও উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে এই সংঘাতের আহবে কার্যত দলে কোনঠাসা ডায়মন্ডহারবারের সাংসদ। এই অবস্থায় নাকি চরম সিদ্ধান্ত নাকি নিতে পারেন অভিষেক। গুঞ্জন তিনি নাকি দায়িত্ব ছাড়তে চান। আর তা সোমবারেই মধ্যেই। বৈঠকে এই অবস্থা নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সবথেকে গুরুত্ব পূর্ণ হল তৃণমূল-আই প্যাক সম্পর্ক। যা কার্যত ঠান্ডাঘরে চলে গিয়েছে বলেই মত।
বিশেষ করে প্রার্থী তালিকা প্রকাশ হওয়া নিয়ে যে কেলেঙ্কারি ঘটেছে এর দায় প্রশান্ত কিশোর সংস্থার উপরেই গিয়েছে। সেখানে দাঁড়িয়ে শোনা মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের মধ্যে ফোনে বেশ কিছু ঝামেলাও হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা জরুরি এই বৈঠকে এই বিষয়গুলিও উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications