দলের একাংশের নেতাদের কাজে 'ক্ষুব্ধ', তৃণমূলের লোকাল নেতাদের বার্তা দিলেন নেত্রী মমতা

দুই সভা থেকে শুধু বিজেপি, সিপিএম, কংগ্রেসকে আক্রমণ নয়, নিজের দলের লোকাল নেতাদেরও বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

দুই সভা থেকে শুধু বিজেপি, সিপিএম, কংগ্রেসকে আক্রমণ নয়, নিজের দলের লোকাল নেতাদেরও বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে এদিন বলতে শোনা যায় লোকাল নেতাদের ভাল না লাগতে পারে, দলটা আমরা চালাই। অন্যায় করলে ব্যবস্থা নেওয়া হয়।

লোকাল নেতাদের বার্তা মমতার

লোকাল নেতাদের বার্তা মমতার

অনেক সময়ই স্থানীয় নতাদের কাজে বিড়ম্বনায় পড়তে হয় তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। সাধারণ মানুষের সঙ্গে অনেক ক্ষেত্রেই স্থানীয় নেতারা ভাল ব্যবহার করেন না। সাধারণ মানুষ স্থানীয় নেতাদের দুর্নীতে যুক্ত হতে দেখেন। যা ভাল ভাবে নেন না সাধারণ মানুষ। এদিন কার্যত সেই প্রসঙ্গই তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, লোকাল নেতাদের ভাল না লাগতে পারে, দলটা আমরা চালাই। অন্যায় করলে ব্যবস্থা নেওয়া হয়।

সম্প্রতি গঙ্গারামপুরে দুই মহিলার ওপর আক্রমণ

সম্প্রতি গঙ্গারামপুরে দুই মহিলার ওপর আক্রমণ

গঙ্গারামপুরের নন্দনপুর এলাকায় রাস্তা তৈরি করছিল তৃণমূলের পঞ্চায়েত। দুই মহিলা অভিযএাগ করেন ব্যক্তি মালিকানায় থাকা জমির ওপর দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। রাস্তা তৈরিতে বাধা দিতে গেলে দুই মহিলার ওপর হামলা করা হয় বলে অভিযোগ। দুই মহিলাকে দড়ি দিয়ে বেঁধে রাস্তার ওপর থেকে সরিয়ে দেওয়া হয়। এঁদের একজনকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। জেলা তৃণমূল সভানেত্রী অর্পিতা ঘোষ প্রথমে এই ঘটনায় তৃণমূল জড়িত নয় দাবি করলেন, পরে পঞ্চায়েতে উপপ্রধানকে সাসপেন্ড করে তৃণমূল।

তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাটমানির অভিযোগ

তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাটমানির অভিযোগ

লোকসভা নির্বাচনের আগে রাজ্যে জায়গায় জায়গায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে আন্দোলন হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল। অনেক ক্ষেত্রেই স্থানীয় মানুষ ক্ষিপ্ত হয়ে তৃণমূল নেতাদের বাড়িতে হামলা চালিয়েছিলেন।

তৃণমূলের পুরসভাকেই দুর্নীতিগ্রস্ত বলেছিলেন অনুব্রত

তৃণমূলের পুরসভাকেই দুর্নীতিগ্রস্ত বলেছিলেন অনুব্রত

তৃণমূল পরিচালিত রামপুরহাট পুরসভাকে দুর্নীতিগ্রস্ত বলেছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে ধৃতরাষ্ট্র বলেও কটাক্ষ করেছিলেন তিনি।

পুরসভা নির্বাচনে টিকিট নিয়েও দিয়েছেন বার্তা

পুরসভা নির্বাচনে টিকিট নিয়েও দিয়েছেন বার্তা

এর আগে পুরসভা নির্বাচনমের টিকিট যে স্থানীয় ভাবে বন্টিত হবে না, তা স্পষ্ট জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত আসন্ন পুরসভা নির্বাচন নিয়ে প্রশান্ত কিশোরকে দিয়ে বিভিন্ন পর্যায়ে সমীক্ষা করিয়েছে তৃণমূল। স্থানীয় নেতাদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হয়েছে।

লোকাসভা নির্বাচনে ব্যর্থতা স্বীকার

লোকাসভা নির্বাচনে ব্যর্থতা স্বীকার

সভায় লোকসভা নির্বাচনে দলের ব্যর্থতার কথা স্বীকার করে নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের সময় হাতে টাকা দিয়েছে, অ্যাকাউন্টে টাকা দিয়েছে। বিষয়টি তারা পরে জানতে পেরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ব্যর্থতা স্বীকার করলেও, সংগঠন যে এর জন্য দায়ী, তা মেনে নিয়েছেন দলের অনেক নেতাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+