'মোদীর নামে জুতো বানানোই আর বাকি আছে', বালুরঘাটে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা
সপ্তদশ লোকসভা নির্বাচন নিয়ে রীতিমত চড়ছে রাজনৈতিক পারদ। দেশ থেকে রাজ্য রাজনীতি, সমস্ত দিকেই সরগরম পরিস্থিতি।
সপ্তদশ লোকসভা নির্বাচন নিয়ে রীতিমত চড়ছে রাজনৈতিক পারদ। দেশ থেকে রাজ্য রাজনীতি, সমস্ত দিকেই সরগরম পরিস্থিতি। এদিকে, রাজ্যে তৃতীয় দফা ভোটরকে পাখির চোখ করে নিজের গড়ে দাপট কায়েম করে রাখতে ব্যস্ত তৃণমূল। এদিন বালুরঘাটের হাই ভোল্টেজ সভায় বিজেপি সরকার ও মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অঙ্কের হিসাব
এদিনের ভোট প্রচারের মঞ্চ থেকে গর্জে উঠে মমতা ফের স্লোগান তোলেন '১৯ এ বিজেপি ফিনিশ'-এর। করতালিতে ফেটে পড়ে জনসভা। মমতা এদিন বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতা র অভিযোগ আনেন পাশাপাশি তাহি করেন, দক্ষিণের একটি আসনেও বিজেপি আসবে না। উত্তরপ্রদেশও দখল করবে এসপি বিএসপি জোট।

বাংলাদেশ ইস্যু
এদিন মমতা এনআরসির প্রসঙ্গ তুলে ফের বিজেপি সরকারকে তোরপ দাগেন। পাশপাাশি প্রশ্ন তোলেন বাংলাদেশ নদীর জল আটকে দিয়ে যখন বালুরঘাটের মানুষের সমস্যা তৈরি করে,তখন কোথায় থাকে বিজেপি সরকার? দৃপ্ত কণ্ঠে মমতার ঘোষণা বাংলায় এনআরসি হতে দেবেন না।

প্রসঙ্গ মোদী
স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় এদিনও মোদীর বিরুদ্ধ তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলে মোদীকে নিয়ে বায়োপিক তৈরি প্রসঙ্গে। এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্তব্য,'...এবার ওনার নামে জুতো বানানো বাকি থাকবে, আর তা পরে আমরা ভারতবর্ষে ঘুরে বেড়াব।'

'অর্পিতা ঝগড়া করে'
এদিন দলীয় প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে একাধিক প্রশংসা করার সময় মমতা বলেন,'অর্পিতা খাবি আমার সঙ্গে ঝগড়া করে..'। একই সুর ধরে মমতার দাবি, অর্পিতা ঘোষ বালুরঘাটে উন্নয়নের প্রসঙ্গে তাঁর সঙ্গে ঝগড়া করেন। যে আবদারে সস্নেহে সাড়া দেন মমতা।
[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত খবর পেতে ক্লিক করুন]












Click it and Unblock the Notifications