'আমরা কোনও দিন সরাসরি বিজেপি করিনি', নজরুল মঞ্চে বাম-রাম যোগের কথা বলে পাল্টা তোপ মমতার
'আমরা কোনও দিন সরাসরি বিজেপি করিনি', নজরুল মঞ্চে বাম-রাম যোগের কথা বলে পাল্টা তোপ মমতার
নজরুল মঞ্চের কর্মিসভা থেকে সরাসরি বিরোধীদের নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন আমরা কখনও সরাসরি বিজেপি করিনি। প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রাম আন্দোলনের সময় তৃণমূল কংগ্রেসকে বিজেপি সাহায্য করেছিল বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। এমনকী বামেদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে েজতাতেও বিজেপি সাহায্য করেছিল তৃণমূল কংগ্রেসকে এমনই দাবি করেছিলেন শুভেন্দু। সোমবার নজরুল মঞ্চের কর্মিসভা থেকে এক প্রকার তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির যোগের সেই তত্বই খারিজ করে দিয়েছেন তৃণমূল কংগ্রস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপি একটা ধর্ম নিয়ে চলে
বিজেপি একটা ধর্মের আদর্শ নিয়ে চলে। তাদের মতাদর্শের সঙ্গে কোনও দিনও কোনও যোগাযোগ ছিল না। নজরুল মঞ্চের কর্মিসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের কোনও দিনই বিজেপির সঙ্গে সরাসরি কোনও যোগাযোগ ছিল না। কারণ আদর্শগত গত ভাবে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের মতাদর্শ মেলে না। প্রসঙ্গত উল্লেখ্য মোদীর প্রশংসা করা নিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেটিং তত্ব খাড়া করেছিল বামেরা। এমনকি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও বারবার দাবি করেছেন বামেদের হারাতে বিজেিপই সাহায্য করেছিল তৃণমূল কংগ্রেসকে।

রাম-বাম যোগ
গত কয়েক মাসে রাজ্যে একাধিক সমবায় সমিতি নির্বাচনে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লড়েছে বামেরা। এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে পূর্ব মেদিনীপুর সহ একাধিক জায়গায় সমবায় সমিতির নির্বাচনে িজতেছে বামেরা। তারপরেই রাজ্য জুড়ে বিজেপির সঙ্গে বামেদের গোপন আঁতাতের অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার নজরুল মঞ্চের সভা থেকে আবারও সেই রাম-বাম যোগ নিয়ে সরব হয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ে বলেছেন বামেরা বিজেপির বি টিম আর কংগ্রেস সি টিম।

কংগ্রেসকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ে
এদিন সরাসরি কংগ্রেসকেও নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন দীর্ঘদিন ধরে অবহেলিত হতে হতে তবেই আলাদা করে তৃণমূল কংগ্রেস দল গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেছেন কংগ্রেস ভেঙে বেরিয়ে এসে আলাদা দল করার সময় তাঁকে নানা ভাবে চাপ তৈরি করা হয়েছিল। অনেককে দিয়ে বলানো হয়েছিল যেন তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে আলাদা দল না তৈরি করেন। কিন্তু সেটা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে তারপরে বামেদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে পেরেছিলেন বলে এদিন দাবি করেছেন।

বিরোধীদের নিশানা
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল মঞ্চ থেকে সরাসরি নিশানা করেছেন বিরোধীদের। তিনি অভিযোগ করেছেন কয়েকটি রাজনৈতিক দল অশান্তি পাকানোর চেষ্টা করছে। তারা চক্রান্ত করছে বাংলাকে অশান্ত করার জন্য। সকলে সতর্ক থাকুন। সতর্ক হয়ে কাজ করুন। দলের জনপ্রতিনিধিদের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নিশানা করে তিনি বলেছেন দেশে শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্যে বদলে ফেলার চেষ্টা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications