তাড়া করে বেড়াচ্ছেন মুকুল রায়, প্রশান্ত কিশোরকে ছেড়ে পুরনির্বাচনে তৃণমূলের ৫ নেতাকে গুরু দায়িত্ব
০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির কাছে ধাক্কা খাওয়ার পরেই ভোট বৈতরণী পার হতে প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছে তৃণমূল।
০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির কাছে ধাক্কা খাওয়ার পরেই ভোট বৈতরণী পার হতে প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছে তৃণমূল। যদিও সেই প্রশান্ত কিশোর থাকতেও পুরভোটের আগে দলেরই ৫ নেতাকে দায়িত্বও দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তেই উঠেছে প্রশ্ন। তাহলে কি প্রশান্ত কিশোরে ভরসা রাখতে পারছে না ঘাসফুল শিবির।

পুরভোট মোকাবিলায় ৫ সদস্যের কমিটি
সূত্রের খবর, পুরভোট মোকাবিলায় ৫ সদস্যের কমিটি তৈরি করে দিয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই পাঁচ সদস্যের কমিটি প্রার্থী বাছাই থেকে প্রচার সব কিছুরই নজরদারি করবে। যাঁরা এই কমিটিতে রয়েছেন, তাঁরা হলেন, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রশান্ত কিশোরকে দিয়ে সমীক্ষা
তৃণমূলের তরফে প্রশান্ত কিশোরের সংস্থাকে দিয়ে ইতিমধ্যেই বিভিন্ন পুরসভা এলাকায় সমীক্ষা চালানো হয়েছে। কোথায় কাকে প্রার্থী করলে ভাল, কোন প্রার্থীর ইমেজ কেমন, তা নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট তৈরি করা হয়ে গিয়েছে।

প্রশান্ত কিশোর থাকলেও ৫ নেতাকে দায়িত্ব নিয়ে প্রশ্ন
তবে প্রশান্ত কিশোর থাকতেও দলের ৫ নেতাকে দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই বলছেন প্রশান্ত কিশোরকে দায়িত্ব দিলেও, তাঁকে পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না তৃণমূল নেত্রী। কেননা পেশাদারী সংস্থা হিসেবে প্রশান্ত কিশোরের সংস্থা কাজ করলেও, এই সংস্থাই আগে বিজেপি নেতাদের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। ফলে বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।

মুকুল রায়ের পদক্ষেপ থেকে শিক্ষা
একটা সময়ে মুকুল রায় ছিলেন তৃণমূলের অঘোষিত দ্বিতীয় ব্যক্তি। কার্যত তিনিই দল পরিচালনা করতেন। তিনি তৃণমূল ছাড়তেই তৃণমূলে অবস্থাটা প্রকট হয়ে পড়ে বিজেপির কাছে। তাই ভবিষ্যতে সেরকম পরিস্থিতি যাতে না তৈরি হয়, তার জন্য প্রশান্ত কিশোরের কাজের পাশাপাশি ভোটের জন্য দলের নেতাদেরও নিযুক্ত করা হয়েছে।












Click it and Unblock the Notifications