মুর্শিদাবাদের ফের তৃণমূলের ঘর ভাঙলেন অধীর, দলে দলে কংগ্রেসে যোগদান
মুর্শিদাবাদের ফের তৃণমূলের ঘর ভাঙলেন অধীর, দলে দলে কংগ্রেসে যোগদান
মুর্শিদাবাদের সর্বত্রই তৃণমূল কংগ্রেস খান খান । শুধু মুর্শিদাবাদ জেলা থেকেই নয়, বীরভূম, নদীয়া থেকেও তৃণমূল কর্মীরা দলে দলে এসে কংগ্রেসের যোগ দিচ্ছেন বলে দাবি জানালেন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

এদিন ৭০ জন তৃণমূলের সক্রিয় কর্মী তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করেন। বহরমপুরে কংগ্রেসের জেলা পার্টি অফিসে অধীর চৌধুরীর হাত থেকে কংগ্রেসের পতাকা তুলে নেন তারা। তাদের এই দল পরিবর্তন কে সাধুবাদ জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এর পরেই কংগ্রেস নেতা জানান চারিদিকে তৃণমূলের ভাঙ্গন অব্যাহত।
পাশাপাশি, এদিন তিনি আরো বলেন তৃণমূলের কর্মীরা দলে দলে আসছেন কংগ্রেসের যোগ দেওয়ার জন্য। তাই সারা মুর্শিদাবাদ জুড়ে এখন তৃণমূল খানখান। তৃণমূলের এই ভাঙ্গন চলছে, আগামী দিনেও চলবে। কারণ হিসেবে তিনি বলেন তৃণমূল সম্পর্কে যে ধারণা চলে এসেছে সাধারণ মানুষের। ও দলের কর্মী-সমর্থকদের তাতে তৃণমূল দলটাই ভেঙে খান খান হয়ে যাবে।












Click it and Unblock the Notifications