রাজ্যসভার পঞ্চম আসনে নির্দলকে সমর্থন তৃণমূলের, অঙ্ক নিয়ে জল্পনা তুঙ্গে

রাজ্যসভার পঞ্চম আসনে নির্দলকে সমর্থন তৃণমূলের, অঙ্ক নিয়ে জল্পনা তুঙ্গে

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার নির্বাচনে পঞ্চম আসনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনার কথা জানা গিয়েছিল আগেই। পঞ্চম আসনে বিকাশ ভট্টাচার্যের বাইরেও একটি মনোনয়ন তোলা হয়েছিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তা প্রকাশ্যে এল। এদিন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে একেবারে শেষ মুহুর্তে মনোনয়ন জমা দেন দীনেশ বাজাজ। তিনি তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মীরা কুমারকে প্রার্থী করার চেষ্টা

মীরা কুমারকে প্রার্থী করার চেষ্টা

রাজ্য থেকে রাজ্যসভার পঞ্চম আসনে বাম প্রার্থীকে কংগ্রেসের সমর্থন করাকে মেনে নিতে পারছেন না একাধিক কংগ্রেস বিধায়ক। তৃণমূলের সঙ্গে তারা মীরা কুমারের নাম দিয়ে দরবার করেন। কিন্তু বাম-কংগ্রেসে যৌথ প্রার্থী হিসেবে বিকাশ ভট্টাচার্যের নামে আগেই শিলমোহর দিয়েছে প্রদেশ কংগ্রেস। তাই তাতে তারা আপত্তি জানায়।

তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী দীনেশ বাজাজ

তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী দীনেশ বাজাজ

মীরা কুমারের নাম খারিজ হয়ে যাওয়ার পর দীনেশ বাজাজকে লড়াইয়ের জন্য রাজি করানো হয়। কার্যত তৃণমূলের তরফ থেকেই উদ্যোগ নেওয়া হয়। মনোনয়ন জমা দেওয়ার একেবারের শেষ দিনের শেষ মুহুর্তে ছুটে বিধানসভায় প্রবেশ করে মনোনয়ন জমা দেন দীনেশ বাজাজ। তিনি ২.৫৯ মিনিটে মনোনয়ন জমা দেন বলে জানা গিয়েছে।

 দীনেশ বাজাজের পরিচিতি

দীনেশ বাজাজের পরিচিতি

দীনেশ বাজাজকে নির্দল প্রার্থী দাবি করা হলেও, তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলেই দাবি করছেন রাজনৈতিক মহলের একাংশ। ২০০৬ সালে জোড়াসাঁকো থেকে তিনি বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীনেশ বাজাজের বাবা সত্যনারায়ণ বাজাজও বিধানসভার সদস্য ছিলেন।

মৌসম, অর্পিতার মনোনয়ন জমা

মৌসম, অর্পিতার মনোনয়ন জমা

এদিন তৃণমূলের তরফ মনোনয়ন জমা দিয়েছে মৌসম বেনজির নূর এবং অর্পিতা ঘোষ।

পঞ্চম আসনের অঙ্ক

পঞ্চম আসনের অঙ্ক

পঞ্চম আসনে নিজেদের প্রার্থীকে জেতাতে শাসকদলের হাতে রয়েছে ৩০ জন বিধায়ক। যাঁদের মধ্যে জেজিএম-এর দুই বিধায়কও রয়েছেন। কিন্তু লাগবে ৪৯ জন বিধায়কের সমর্থন। অর্থাৎ বাড়তি ১৯ জনের সমর্থন। সেক্ষেত্রে বাম ও কংগ্রেস শিবিরে ভাঙন অনিবার্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+