বিজেপির বর্ণাঢ্য মনোনয়ন-যাত্রার কাছে ম্লান তৃণমূল, ছত্রধরের অনুপস্থিতিতে জল্পনা তুঙ্গে
বিজেপি যখন বিশাল মিছিল করে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে গেল, তখন নিতান্তই সাদামাটাভাবে ঝাড়গ্রামে মনোনয়ন দিল তৃণমূল কংগ্রেস। এমনকী জেলার চার কেন্দ্রের মনোনয়নে ছত্রধর মাহাতো থাকলেন অনুপস্থিত।
বিজেপি যখন বিশাল মিছিল করে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে গেল, তখন নিতান্তই সাদামাটাভাবে ঝাড়গ্রামে মনোনয়ন দিল তৃণমূল কংগ্রেস। এমনকী জেলার চার কেন্দ্রের মনোনয়নে ছত্রধর মাহাতো থাকলেন অনুপস্থিত। ফলে একুশের বিধানসভা নির্বাচনের মুখে জল্পনার পারদ চড়েছে। কেন ছত্রধরকে ছাড়াই সাদামাটাভাবে দেওয়ার হল মনোনয়ন? উঠছে প্রশ্ন।

ঝাড়গ্রাম জেলায় চারটি কেন্দ্র হল নয়াগ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর এবং ঝাড়গ্রাম। মঙ্গলবার ছিল এই চার কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শেষ দিনে মনোনয়ন জমা দিলেন বিজেপি ও তৃণমূলের চারজন করে প্রার্থী। বিজেপি বর্ণাঢ্য মনোনয়ন-যাত্রা করলেও, তৃণমূলের জেলা ও ব্লক স্তরের নেতারাই শুধু উপস্থিত ছিলেন।
ছত্রধর বলেন, সংগঠনের কাজে তাঁকে কলকাতায় তলব করা হয়েছিল। তাই তিনি উপস্থিত থাকতে পারেননি। এর মধ্যে রাজনীতি খোঁজার কোনও অর্থ নেই। এদিনই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তাই তিনি থাকতে পারেননি। তাঁর কোনও গোঁসা বা রাগ নেই। দল যেখানেই বলবে, সেখানেই প্রচারে যাবেন তিনি।
তৃণমূলের জেলা সভাপতি দুলাল মুর্মুও জানান, খুব তড়িঘড়ি করতে হয়েছে বলে বড় মিছিল করা যায়নি। সবাইকে জানানোও সম্ভব হয়নি। তবে আমাদের মধ্যে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। সবাই বিজেপিকে রুখতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। জয় আমাদের হবেই। জঙ্গলমহলে ফের পুরনো গরিমা ফেরাবেন তাঁরা।












Click it and Unblock the Notifications