পার্থর অ্যাকাউন্টের টাকা নেওয়া হবে না দলীয় তহবিলে, তৃণমূল পরিষদীয় দলের অ্যাকাউন্টের দায়িত্ব বদল
পার্থর অ্যাকাউন্টের টাকা নেওয়া হবে না দলীয় তহবিলে, তৃণমূল পরিষদীয় দলের অ্যাকাউন্টের দায়িত্ব বদল
পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একে একে সম্পর্ক ছিন্ন করতে শুরু করেছে তৃণমূল। পরিষদিয় দলের দায়িত্ব থেকে সরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর জায়গায় ফিরহাদ হাকিম, সুব্রত বক্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ব্যাঙ্কে চিঠি দিয়ে শাসক দলের পক্ষ থেকে দায়িত্ব বদলের কথা জানানো হয়েছে।

পার্থকে সরানো হল পরিষদীয় দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের দায়িত্ব থেকে
ধাপে ধাপে পার্থর সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে টিএমসি। এসএসসি কাণ্ডে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘণিষ্ঠ অর্পিতার বাড়ি থেেক বিপুল পরিমান টাকা উদ্ধার হয়েছে। তারপর থেকেই দল থেকে তাঁকে বহিষ্কারের দাবি শুরু হয়। ধাপে ধাপে দলের একাধিক পদ থেকে সরানো হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এবার পরিষদীয় দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের দায়িত্ব থেকে সরানো হল তাঁকে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে তাঁর অ্যাকাউন্ট থেকে চাঁদার অর্থ না কাটার আবেদন জানানো হয়েছে।

পার্থর কাছ থেকে চাঁদা নেওয়া হবে না
দুর্ণীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে নিয়োগে দুর্ণীতির অভিেযাগ রয়েছে। দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে দায় ঝেড়ে ফেলতে চাইছে শাসকদল। গতকাল পরিষদীয় দল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে বাদ দেয়ার কথা ঘোষণা করেছে স্পিকার। তার পরেই পরিষদীয় দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেয়া হয়। এবং বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে এ বার দলীয় তহবিলে চাঁদা নেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিধায়কদের পার্টি তহবিলে ২০০০ টাকা করে চাঁদা দিতে হয়। সেই টাকা পার্থর কাছ থেকে আর নেয়া হবে না।

পরিষদীয় দলের অ্যাকাউন্ট এবার কার দায়িত্বে
পার্থ চট্টোপাধ্যায়কে পরিষদীয় দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেয়া হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অব্যহতি দেয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যয়কে। এর আগে তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়। এবং মন্ত্রিসভা থেকে অব্যহতি দেয়া হয়েছে। পার্থ নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে তবেই দল তাঁকে ফিরিয়ে নেবে।

অনুব্রতর ক্ষেত্রে অন্য সুর
এসএসসি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর এক কথায় তঁাকে ঝেড়ে ফেলার নীতি নিয়েছে টিএমসি। কিন্তু অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে অন্য সুর নিয়েছে টিএমসি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সিবিআইয়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন। অকারণে কেষ্টকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications