২০২১-এর লক্ষ্যে 'দিদিকে বলো'র পর তৃণমূল কংগ্রেসের নতুন উদ্যোগ 'আপনার কথা, আমি শ্রোতা'

এবার 'আপনার কথা, আমি শ্রোতা', ২০২১-এর লক্ষ্যে 'দিদিকে বলো'র পর তৃণমূলের নতুন উদ্যোগ

২০২১-এর লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের নতুন উদ্যোগ। দলের নিচুতলার কর্মীদের কাছে পৌঁছে যেতে আপনার কথা, আমি শ্রোতা, ট্যাগলাইন দিয়ে নতুন একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। তবে এটি দিদিকে বলোর থেকে সম্পূর্ণ পৃথক বলেই জানানো হয়েছে।

 'দিদিকে বলো'য় সাফল্য

'দিদিকে বলো'য় সাফল্য

প্রশান্ত কিশোর তৃণমূলের স্ট্র্যাটেজিস্ট হিসেব দায়িত্ব নেওয়ার পরেই দিদিকে বলো চালু করা হয়। যা সরকারি একটি উদ্যাগ। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের জনগণ সরাসরি তাদের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতে পারেন। লক্ষ লক্ষ মানুষ এর মাধ্যমে ইতিমধ্যেই উপকৃত হয়েছেন।

জঙ্গলমহলের জন্য নতুন উদ্যোগ

জঙ্গলমহলের জন্য নতুন উদ্যোগ

তৃণমূলের মুখপত্র কর্নেল দীপ্তাংশু চৌধুরী জানিয়ছেন, বাংলার প্রহরী আমার কর্মী, এস করি রক্ষা আমার জন্মভূমি-এই ব্যানারে জঙ্গলমহলে এগনোর চেষ্টা করা হচ্ছে। তৃণমূল মনে করে, এই স্লোগান বুথ কর্মীদের আরও সক্রিয় করবে, শুধু বাঁকুড়ার ১২ কেন্দ্রেই নয়, পুরো জঙ্গলমহলের ৩২ টি কেন্দ্রেই। বিজেপির বাংলা দখলের স্বপ্নকে তিনি দিবা স্বপ্ন বলেও অভিবিত করেছেন।

নতুন ট্যাগলাইন 'আপনার কথা, আমি শ্রোতা'

আপনার কথা, আমি শ্রোতা, ট্যাগলাইন দিয়ে একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে বুথ পর্যায়ের কর্মীদের জন্য। তাদের উপদেশ এবং অভিযোগ শোনার জন্য এই হেল্পলাইন চালু করা হয়েছে। এতে দল শক্তিশালী হবে বলেও মনে করছে তৃণমূল।

 জমি পুনরুদ্ধারের চেষ্টা

জমি পুনরুদ্ধারের চেষ্টা

লোকসভা নির্বাচনে ধাক্কা খেলেও, পরবর্তী কয়েকমাসে জঙ্গলমহল-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় জমি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল। পাশাপাশি সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনও গড়ে তুলেছে তারা। নেওয়া হচ্ছে নানা উদ্যোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+