Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

#MyIdeaForIndiaAt75 নতুন ক্যাম্পেন, মোদীকে টার্গেট করে কোন পরিকল্পনায় শান দিচ্ছেন মমতা

#MyIdeaForIndiaAt75 নতুন ক্যাম্পেন, মোদীকে টার্গেট করে কোন পরিকল্পনায় শান দিচ্ছেন মমতা

প্রতিটি নির্বাচনের আগেই বিজেপির হাজিয়ার হয়েছে মেরুকরণ। ধর্মীয় মেরুকরণ আর জাতীয়তাবাদ। এই দুই অস্ত্রকে কাজে লাগিয়ে যুদ্ধ জয় করেছে মোদী-শাহরা। এবার বিজেপিকে কড়া টক্কর দিতে প্রথম থেকেই নতুন অস্ত্রে শান দিতে শুরু করেছে টিএমসি। কেমন ভারত চায় দেশবাসী। তার মত দেবেন তাঁরাই। নতুন ক্যাম্পেন শুরু করল টিএমসি। এর েনপথ্যে যে অভিষেকে মগজাস্ত্র কাজ করছে তাতে কোনও সন্দেহ নেই।

টিএমসি নতুন ডিজিটাল ক্যাম্পেন

টিএমসি নতুন ডিজিটাল ক্যাম্পেন

স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে বড় করে উদযাপন করছে মোদী সরকার। শনিবার গোটা দেশে হর ঘর তেরঙ্গা কর্মসূচি পালিত তা িনয়ে গত কয়েক সপ্তাহ ধরেই প্রচার অভিযান চালিয়েছেন রাজ্যের বিজেপি নেতারা। এর পাল্টা টিএমসি শুরু করেছে নতুন এক ডিিজটাল ক্যাম্পেন। #MyIdeaForIndiaAt75 নতুন ক্যাম্পেন শুরু করেছে টিএমসি। তাতে দেশবাসীকে ৭৫ বছর পূর্তিতে কেমন ভারত দেখতে চায় দেশবাসী তার পরামর্শ এবং মতামত দিতে বলা হয়েছে।

মোদীকে টক্কর

মোদীকে টক্কর

টিএমসির এই ক্যাম্পেেনর নেপথ্যে যে রয়েছে বিজেপিকে সরাসরি টক্কর দেয়া তাতে কোনো সন্দেহ নেই। টিএমসির পক্ষ থেকে এই ক্যাম্পেনের সূচনা করে দাবি করা হয়েছে, নতুন ভারত ভয়, বিদ্বেষ আর হিংসার আবহে বাঁচতে চায় না। তাঁরা উন্নয়ন আর শান্তির আবহে বাঁচতে চায়। তাতেই দেশের আরও এগিয়ে যায়। সেই ভয়ের বাতাবরণ যে কেন্দ্রের বিজেপি সরকার তৈরি করছে তা নিয়ে তাঁরা বারবার অভিযোগ করেছেন। এই ক্যাম্পেনে এক প্রকার দেশের যে হিংসা আর বিভেদের রাজনীিত বিজেপি করছে তার বিরোধীতা করতেই শুরু করা হয়েছে।

চাপ বাড়ছে টিএমসিতে

চাপ বাড়ছে টিএমসিতে

একের পর এক দুর্নীতি আর কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে শাসক দল। এসএসসি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার। তাঁর ঘনিষ্ঠের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার এরকম একের পর এক ঘটনা ফাঁস হতে শুরু করেছে। তারপরেই গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে টিএমসি েনতা অনুব্রত মণ্ডলের গ্রেফতারি চাপ বাড়িয়েছে। এক প্রকার কেন্দ্রীয় এজেন্সির চাপে রয়েছে টিএমসি। পঞ্চায়েত আর লোকসভা ভোটকে টার্গেট করেই বিজেপি এই রাজনীতি করছে বলে অভিযোগ শাসক দলের।

কী বার্তা দিলেন মমতা

কী বার্তা দিলেন মমতা

এই ক্যাম্পেেনর সূচনা করে টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দেশের যে পরিবেশ এখন তৈরি হয়েছে তা অত্যন্ত ভয়াবহ। মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করা হচ্ছে। হিংসার অবহে বাঁচতে বাধ্য করা হচ্ছে। যে একতা ছিল ভারতের ঐতিহ্য সেই একতাকে বারবার লঙ্ঘ করা হচ্ছে। এই ভারত চায় না কোনো নাগরিক। তাঁরা কেমন ভারত দেখতে চান সেটা জানতেই এই কর্মসূচির আয়োজন বলে জানিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+