রান্নার গ্যাসের চড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের

রান্নার গ্যাসের চড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের

কেন্দ্র সরকারের পেট্রোল-ডিজেল এবং রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন হল দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে।

রান্নার গ্যাসের চড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের

সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর হাইরোডে টাউন তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি হল। উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক অমলেন্দু সরকার পৌরবোর্ডের সদস্য রাকেশ পন্ডিত গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক বর্ধন গঙ্গারামপুর পৌরসভার ১৮ টি ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার সহ আরো অন্যান্যরা।

এবিষয়ে গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক বর্ধন বলেন, করোনা পরিস্থিতর মাঝে যে ভাবে কেন্দ্র একের পর এক লাগামছাড়া পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি শুরু করেছে তারই প্রতিবাদে আমরা রাজ্যের সমস্ত জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা দলীয় কর্মীরা হাইরোডে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+