গেরুয়া ঝড় রুখে এবার প্রত্যাঘাত, উত্তরের প্রভাবশালী বিজেপি নেতার যোগদান তৃণমূলে

বিজেপি ঝড়ে এলোমেলো হয়ে গিয়েছিল তৃণমূল। সেই ঝড় সামাল দিতে তাই তড়িঘড়ি প্রশান্ত কিশোরকে নিয়োগ করেন তৃণমূল সূপ্রিমো। তারপরই ঝড় সামলে প্রত্যাঘাতের রাস্তায় হাঁটতে শুরু করেছে তৃণমূল।

বিজেপি ঝড়ে এলোমেলো হয়ে গিয়েছিল তৃণমূল। সেই ঝড় সামাল দিতে তাই তড়িঘড়ি প্রশান্ত কিশোরকে নিয়োগ করেন তৃণমূল সূপ্রিমো। তারপরই ঝড় সামলে প্রত্যাঘাতের রাস্তায় হাঁটতে শুরু করেছে তৃণমূল। এবার তৃণমূলে যোগ দিলেন উত্তরবঙ্গের প্রভাবশালী বিজেপি নেতা শিবশঙ্কর দত্ত। মুকুল ঘনিষ্ঠ নেতার তৃণমূল যোগদান বিজেপি শিবিরে পাল্টা ঝটকা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূলও যে তৈরি বিজেপিকে ভাঙতে

তৃণমূলও যে তৈরি বিজেপিকে ভাঙতে

একে একে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখাচ্ছেন নেতা-নেত্রীরা। লোকসভা ভোটের পর যে ঝড় উঠেছিল, তা স্তিমিত হলেও, একজন-দুজন করে বিজেপিতে নাম লেখানোর পালা চলছিলই। শোভন-বৈশাখী তার নবতম সংযোজন। তবে তৃণমূলও যে তৈরি বিজেপিকে ভাঙতে, এবার সে বার্তাও দিয়ে দিল এই যোগদান।

কয়েকদিনের মধ্যে আরও ভাঙন

কয়েকদিনের মধ্যে আরও ভাঙন

সম্প্রতি মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন শিবশঙ্কর দত্ত। তাঁকে ময়নাগুড়ির দু-নম্বর ব্লক সভাপতি করা হয়েছে। শশাঙ্কর রায় বসুনিয়াকে সরিয়ে বসানো হয়েছে শিবশঙ্কর দত্তকে। তৃণমূল যোগ দিয়ে তিনি জানান, আগামী কয়েকদিনের মধ্যে আরও বিজেপি নেতা-কর্মী যোগ দেবেন তৃণমূলে।

গড় পুনরুদ্ধারের বার্তা তৃণমূলের

গড় পুনরুদ্ধারের বার্তা তৃণমূলের

বিধানসভা নির্বাচনের আগে ঘর গুছোতে তৈরি দুই প্রতিপক্ষই। কাউন্সিলর থেকে বিধাসক-নেতাদের দলে ভিড়িয়ে যখন বিজেপি শক্তিবৃদ্ধির পরিচয় রাখছে, তখন তৃণমূল সেই কাউন্সিলরদের ফিরেয়ে এনে গড় অটুট রাখার বার্তা দিচ্ছে। তেমনই শিবশঙ্কর দত্তকে এনে তৃণমূল গড় পুনরুদ্ধারের বার্তা দিয়ে রাখল।

বিজেপিকে ভাঙার কৌশল

বিজেপিকে ভাঙার কৌশল

বাংলায় বিজেপিকে রুখতে পিকে-র উপর ভরসা করছে তৃণমূল। তাঁর ছক মেনে এগোচ্ছে দল। কীভাবে বাংলায় বিজেপিকে রুখে দেওয়া যায়, সেই ছক কষছেন প্রশান্ত কিশোর। তারই পরিকল্পনা মাফিক দলের ভাঙন রুখতে বিজেপিকে ভাঙার কৌশল নিয়েছে তৃণমূল। তৃণমূল তাই থাবা বসাচ্ছে বিজেপির গুহায়। তারই ফলশ্রুতিতে বিজেপিতে যোগদান শিবশঙ্কর দত্তের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+