বিজেপি ভেঙে ৫ হেভিওয়েট তৃণমূল কংগ্রেসে, সায়ন্তনকে মোক্ষম জবাব একুশের ভোটের আগে

বিজেপি ভেঙে ৫ হেভিওয়েট তৃণমূলে, সায়ন্তনকে মোক্ষম জবাব একুশের ভোটের আগে

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে নয়, যোগদান হচ্ছে তৃণমূল ছেড়ে তৃণমূলে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু কটাক্ষ করেছিলেন তৃণমূলের যোগদানর হিড়িককে। তারপর সায়ন্তন চলে আসার পরই বিজেপিতে ফের ভাঙন ধরাল তৃণমূল। আর বিজেপির এই ভাঙনের জন্য সায়ন্তন বসুর মতো নেতাদেরই দায়ী করল তৃণমূল কংগ্রেস।

বিজেপি ভেঙে তৃণমূলে যোগদানের হিড়িক

বিজেপি ভেঙে তৃণমূলে যোগদানের হিড়িক

বেশ কিছুদিন ধরে বিজেপি ভেঙে তৃণমূলে যোগদানের হিড়িক অব্যাহত রয়েছে জেলায় জেলায়। ২০২১-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সংগঠন মজবুত করতে তৃণমূলের এই অভিযানকে কটাক্ষ করেন সায়ন্তন বসু। তারপরই পাঁচ জন বিজেপি নেতাকে ছিনিয়ে নিয়ে যোগ্য জবাব দিল তৃণমূল।

আসলে তৃণমূল থেকে তৃণমূলে ভাঙন, কটাক্ষ সায়ন্তনের

আসলে তৃণমূল থেকে তৃণমূলে ভাঙন, কটাক্ষ সায়ন্তনের

২০১৯-এ কোচবিহার জেলায় তৃণমূলকে ভেঙে ছারখার করে দিয়েছিল বিজেপি। এবার ২০২১-এর আগে তার উলটপুরান ঘটিয়ে বিজেপিতে ভাঙন ধরিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস। তা দেখেই সায়ন্তন বসু বলেন, এটা বিজেপি থেকে তৃণমূলে যোগদান নয়, আসলে তৃণমূল থেকে তৃণমূলে ভাঙন চলছে।

বিজেপির যুব মোর্চার পাঁচ নেতাকে দলে নিয়ে জবাব তৃণমূলের

বিজেপির যুব মোর্চার পাঁচ নেতাকে দলে নিয়ে জবাব তৃণমূলের

গত কয়েকদফায় যোগদানের পর সায়ন্তন বসু জেলা ছাড়ার পর বিজেপির যুব মোর্চার পাঁচ নেতা তৃণমূলে নাম লিখিয়েছেন। সেই অনুষ্ঠানেই বিজেপিকে একহাত নিয়ে তৃণমূল কটাক্ষ করেছে, সায়ন্তন বসুর মতো নেতারা যত আসবেন, তত বিজেপি থেকে নেতারা তৃণমূলে যোগদান করবেন।

বিজেপির ভাঙন প্রবণতা দেখে আশাবাদী শাসকদল

বিজেপির ভাঙন প্রবণতা দেখে আশাবাদী শাসকদল

আবার এরই মধ্যে প্রথম উত্তরবঙ্গ সফর এসেছিলেন প্রশান্ত কিশোর। তৃণমূলের ভোট কৌশলীর সঙ্গে ছিলেন যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এসেছিলেন। অভিষেক-পিকের সফরকালেই কোচবিহারে বিজেপির ভাঙন প্রবণতা দেখে আশাবাদী শাসকদল। এভাবেই সংগঠন শক্তিশালী করে বিজেপির সঙ্গে ব্যবধান কমাতে ঝাঁপাচ্ছে তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+