বিজেপির 'লাউডস্পিকার' রাজ্যপাল, জগদীপ ধনখড়কে পাল্টা আক্রমণ শাসক দল তৃণমূলের

বিজেপির 'লাউডস্পিকার' রাজ্যপাল, ধনখড়কে পাল্টা আক্রমণ শাসক দল তৃণমূলের

রাজনীতিতে বেশি নাক গলাতে শুরু করেছেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়। আগেই তাঁকে বিজেপির মুখপত্রের তকমা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে শাসক দলের সেই অভিযোগে এক প্রকার সিলমোহর দিয়েছেন তিনি। তাই এবার রাজ্যপালকে বিজেপির লাউডস্পিকার বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।

রাজ্যপালকে আক্রমণ তৃণমূলের

রাজ্যপালকে আক্রমণ তৃণমূলের

শাসক দলের লাউড স্পিকার রাজ্যপাল জগদীপ ধনখড় আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস। দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যের সম্পর্কে একের পর এক যে অভিযোগ করেছেন তা একজন রাজনৈতিক দলের মুখপত্রের পক্ষেই করা সম্ভব বলে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আগেও রাজ্যপাল জগদীর ধনখড়কে বিজেপির মুখপত্র বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অমিত শাহের কাছে নালিশ

অমিত শাহের কাছে নালিশ

দিল্লিতে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাত করেন। সেখানে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রী সংবিধান ও আইনের শাসন মানেননা বলে অভিযোগ করেছেন রাজ্যপাল ধনখড়। এমনকী রাজ্যের আমলারা শাসক দলের হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

একুশের ভোট নিয়ে সংশয়

একুশের ভোট নিয়ে সংশয়

একুশের বিধানসভা ভোট কীভাবে সুষ্ঠুভাবে হবে তা নিয়েও অমিত শাহের কাছে সংশয় প্রকাশ করেছেন রাজ্যপাল। কারণ পুলিসকে দিয়ে রাজ্য শাসন করছে শাসক দল। রাজ্যের আমলারা শাসক দলের দলদাসে পরিণত হয়েছে। শান্তিপূর্ণ এবং অবাধ ভোট গ্রহন নিয়ে তাই সংশয় প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

বিজেপির পাল্টা দাবি

বিজেপির পাল্টা দাবি

বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার পাল্টা আক্রমণ শানিয়ে বলেছেন, ১০০ শতাংশ ঠিক বলেছেন রাজ্যপাল। রাজ্যে বিরোধী দলের নেতাদের খুন করা হচ্ছে। রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। বিজেপি নেতা কর্মীদের খুন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+