দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে তৃণমূল! শোকজ বিধায়ককে, অপাসারিত ব্লক সভাপতি

জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ শিশির অধিকারী জানিয়েছেন, দলের রাজ্য কমিটির নির্দেশে এই শো কজ করা হয়েছে।

এগরা মেলা উদ্বোধন অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে মঞ্চে বসে থাকার কারণে শুধুমাত্র এলাকার তৃণমূল কংগ্রেসের বিধায়ক সমরেশ দাশকে নয়, এক সাথে তৃণমূল কংগ্রেসের তরফে শো কজ করা হয়েছে এগরা পুরসভার চেয়ারম্যান শংকর বেরা, কাউন্সিলর হরিপদ বেরাকেও। সরিয়ে দেওয়া হয়েছে এগরা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সিদ্ধেশ্বর বেরাকে।

দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে তৃণমূল! শোকজ-অপাসারণও

জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ শিশির অধিকারী জানিয়েছেন, দলের রাজ্য কমিটির নির্দেশে এই শো কজ করা হয়েছে। শুক্রবার শুরু হয়েছে এগরা মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে মঞ্চে বসেছিলেন এলাকার বিধায়ক, পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলররা।

যদিও তৃণমূল কংগ্রেসের নেতারা জানিয়েছেন যে এটা একটা সামাজিক অনুষ্ঠান। তাই তারা উপস্থিত ছিলেন। শো কজ করার আগে তাদের সাথে আলোচনা করে নেওয়া উচিত ছিল। ঠিক সময়েই এই শো-কজের উত্তর দেওয়া হবে বলে জানিয়েছেন এগরার বিধায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+