গৌতম দেবের বিরুদ্ধে কুকথার বাণ ইদ্রিশ আলির, শোকজ করল তৃণমূল
কলকাতা, ৬ জানুয়ারি : রাজ্য বিধানসভা ভোট যত এগিয়ে আসবে ততই কুরুচিকর মন্তব্যের তুফান উঠবে রাজ্য রাজনীতিতে। আর তাতে প্রথম ঘি ঢেলে ফেললেন তৃণমূল কংগ্রেস নেতা ইদ্রিশ আলি।
মঙ্গলবার উত্তর ২৪ পরগনায় এক দলীয় অনুষ্ঠানে সিপিএম নেতা গৌতম দেবকে উদ্দেশ্য করে কুকথার বাণ ছোঁড়েন ইদ্রিশ। গৌতম দেবের হাত-পা-কোমর ভেঙে দেওয়ার হুমকি দেন। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জঙ্গিদের যোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।

আর এই কথাকেই একেবারেই প্রশ্রয় দেয়নি তৃণমূল দল। এদিন দলের তরফে ডেরেক ও'ব্রায়েন এমন মন্তব্যের সমালোচনা করেছেন। এব্যাপারে শোকজও করা হয়েছে বলে জানিয়েছেন ডেরেক। অন্যদিকে, দল যে এমন মন্তব্য অনুমোদন করে না তা স্পষ্ট ভাষায় জানিয়েছেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও।
কিন্তু কেন এমন নিম্নমানের মন্তব্য করলেন তৃণমূল সাংসদ ইদ্রিশ আলি? ঘটনা হল, সিপিএম নেতা গৌতম দেব বলেছিলেন, সারদা কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেলে যেতে হবে। আর এই মন্তব্যের পরই ক্ষেপে যান ইদ্রিশ। তার মতে, মমতা সততার প্রতীক। এমন কথা ফের বললে গৌতম দেবের হাত-পা-কোমর ভেঙে দেওয়ার হুমকি দেন ইদ্রিশ।












Click it and Unblock the Notifications