Trinamool Congress: ৫০ হাজার কর্মী নিয়ে দিল্লি যাবেন অভিষেক! বসবেন কেন্দ্রীয়মন্ত্রীর বাড়ির সামনে
Trinamool Congress: ১০০ দিনের বকেয়া নিয়ে ফের একবার মোদী সরকারের উপর চাপ বাড়াচ্ছে তৃণমূল। দিল্লির বুকে কর্মসূচি চেয়ে ফের একবার দিল্লি পুলিশকে চিঠি দিল তৃণমূল। গ্রামওন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের দিল্লির বাড়ির সামনে ধর্নায় বসতে চায় তৃণমূল কংগ্রেস। আর এই ধর্নায় যোগ দেবে ৫০ হাজার নেতা-কর্মী।
আর তাঁদের থাকার বন্দোবস্ত রামলীলা ময়দানে করতে চেয়ে দিল্লি পুলিশকে চিঠি তৃণমূল। রাজ্য সভার সাংসদ ডেরেক অ'ব্রায়েন এই চিঠি দরিয়াগঞ্জ থানার ডিসিপিকে দিয়েছেন বলে জানা গিয়েছে। দিল্লি পুলিশকে লেখা চিঠিতে ডেরেক লিখছেন, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর কর্মসূচি পালন করবে তৃণমূল (Trinamool Congress)।

আর তা দিল্লির বিভিন্ন জায়গায় করা হবে। আর সেই কর্মসূচিতে অংশ নেবে ৫০ হাজার মানুষ। আর তাঁদের রামলীলা ময়দানে থাকার ব্যবস্থা করতে চায় তৃণমূল। আর সেই ব্যবস্থা করার অনুমতি চেয়ে দিল্লি পুলিশকে চিঠি দিয়েছেন ডেরেক ও'ব্রায়েন। যদিও এর আগেও কর্মসূচি নিয়ে দিল্লি পুলিশকে তৃণমূলের তরফে একাধিক চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু কোনও চিঠিরই উত্তর দেওয়া হয়নি।
সে বিষয়টিও এদিন চিঠিতে রাজ্যসভার সাংসদ উল্লেখ করেছেন। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, ১০০ দিনের বকেয়ার দাবিতে একাধিকবার সোচ্চার হয়েছে তৃণমূল। এমনকি কলকাতায় গান্ধীমমুর্তির পাদদেশে ধর্নায় বসেছেন খোদ তৃণমূল সুপ্রিমো। এমনকি খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গিরিরাজ সিংয়ের মন্ত্রকে পৌঁছে গিয়েছিলেন। যদিও মন্ত্রীর সঙ্গে দেখা হয়নি।
এই অবস্থায় বৃহত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। আর তা হবে দিল্লির বুকে। সেই মতো 'দিল্লি চলো'র ডাক দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আগামী ২রা অক্টোবর থেকেই লাগাতার আন্দোলন হবে। এমনকি গিরিরাজ সিংয়ের দিল্লির বাড়ির সামনেও হবে আন্দোলন। এমনকি রাজধানীর বুকে তৃণমূলের কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এমনটাই খবর।
TMC MP Derek O'Brien writes a letter to Delhi Police seeking permission to arrange stay/accommodation at Ram Leela Maidan from 30th September to 4th October, for 50,000 MGNREGA workers from West Bengal who will hold protests at different locations in Delhi. pic.twitter.com/wNIyJBWdw7
— ANI (@ANI) September 16, 2023
তবে দিল্লি পুলিশের অনুমতির উপর সম্ভব নির্ভর করছে সবকিছু। এখনও পর্যন্ত কোনও অনুমতি পায়নি তৃণমূল। তবে দিল্লির বুকে ৫০ হাজার কর্মী নিয়ে তৃণমূলের সমাবেশকে কটাক্ষ করছে বিজেপি। নেতৃত্বের দাবি, ১০ লাখ মানুষকে নিয়ে যাবেন বলেছিলেন। তা নেমে এসেছে ৫০ হাজারে। আগামিদিনে এত লোক পাবে না বলে ক্লটাক্ষ বিরোধী দলের।












Click it and Unblock the Notifications