Tmc On Suvendu Adhikari: দ্বিপাক্ষিক সম্পর্কে আঘাত! শুভেন্দুর নামে জয়শঙ্করকে চিঠি তৃণমূলের
Tmc On Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিদেশ মন্ত্রকে অভিযোগ জানাল তৃণমূল! বিদেশ সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সফরে দুবাইতে হঠাত করেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের সঙ্গে দেখা হয় তাঁর। দুজনের সাক্ষাত ঘিরে বেশ কিছু 'কাল্পনিক' কথা নিজের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন শুভেন্দু অধিকারী। আর সে বিষয়েই এদিন বিদেশমন্ত্রকে অভিযোগ জানানো হয় তৃণমূলের তরফে।
এস জয়শঙ্করকে লেখা চিঠিতে শুভেন্দুকে 'সেন্সর' করার দাবি জানিয়েছে তৃণমূল। সামনেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আর সেই সম্মেলনে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বিরোধী জোটকে তিনি নেতৃত্ব দিচ্ছেন কিনা তাও তৃণমূল সুপ্রিমোর কাছে জানতে চান রনিল বিক্রমসিঙ্ঘ।

আর এই কথা শুনে কিছুটা হাসতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এবং পুরোটাই মানুষের উপর ছেড়ে দিয়েছেন বলেও জানান। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে শেয়ার করা হয় তৃণমূলের তরফে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের একটি ছবি শেয়ার করে কার্যত কাল্পনিক কথাবার্তা নিজের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন বিরোধী দলনেতা।
We condemn LoP @SuvenduWB's irresponsible and derogatory remarks on the Sri Lankan economy and his deliberate attempt to strain foreign ties.
— All India Trinamool Congress (@AITCofficial) September 16, 2023
Parliamentary Party Leader, Rajya Sabha, Mr. @derekobrienmp wrote a letter to Minister of External Affairs @DrSJaishankar seeking… pic.twitter.com/Ehoq2ZZea3
সেখানে তিনি লেখেন, ''আপনি কি আপনার রাজ্যকে অর্থনৈতিক সঙ্কটের দিকে এগিয়ে নিয়ে যেতে নেতৃত্ব দিচ্ছেন? যেমনটা শ্রীলঙ্কা হয়েছে। এছাড়া আরও বেশ কিছু কাল্পনিক মন্তব্যও শেয়ার করেন শুভেন্দু অধিকারী।
আর এহেন বক্তব্যেই সংঘাতের সূত্রপাত। ভারত-শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সম্পর্ককে এহেন মন্তব্য আঘাত করেছে বলে দাবি তৃণমূলের। রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন এই চিঠি বিদেশমন্ত্রী জয়শঙ্করকে দিয়েছেন। চিঠিতে ভারত এবং শ্রীলঙ্কার ৭৫ বছরের সম্পর্কের কথাও তুলেছেন ডেরেক।
I am guessing what conversation might have taken place between the two :-
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 13, 2023
Sri Lankan President Ranil Wickremesinghe - I have heard that you are leading your state towards an economic crisis like what Sri Lanka is facing?
Mamata Banerjee - If you can guide me how to borrow more… https://t.co/MsLTJ00Txj
এমনকি শ্রীলঙ্কার অর্থনীতি নিয়ে বিরোধী দলনেতা যেভাবে কথা বলছেন তা বিদেশনীতি বিরুদ্ধে বলেও অভিযোগ করা হয়েছে। এমনকি বিধায়ক পদের অপব্যাহার করা হচ্ছে। এই অবস্থায় শুভেন্দু অধিকারীর বক্তব্যের নিন্দা জানানোর দাবি বিদেশমন্ত্রকে জানানো হয়েছে। একই সঙ্গে শুভেন্দুকে 'সেন্সর' করার দাবি জানিয়েছে তৃণমূল।












Click it and Unblock the Notifications