২০২১-এ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবে ‘পরীক্ষা’র ফলের ভিত্তিতে, পারফরম্যান্সই যখন চাবিকাঠি

লোকসভার নির্বাচনের পর রাজ্যে নতুন শক্তি হিসাবে আত্মপ্রকাশ ঘটেছে বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে কামব্যাকের লক্ষ্যে নিয়োগ করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে।

লোকসভার নির্বাচনের পর রাজ্যে নতুন শক্তি হিসাবে আত্মপ্রকাশ ঘটেছে বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে কামব্যাকের লক্ষ্যে নিয়োগ করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে। তাঁর দেখানো পথেই এবার নির্বাচনে লড়তে চাইছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনে প্রার্থী বাছাইয়েও প্রশান্ত কিশোরের 'দিদিকে বলো' ফর্মুলা প্রয়োগ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিতে

বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিতে

২০২১ সালে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গিয়েছে তৃণমূলের। কেননা চ্যালেঞ্জার হিসেবে দ্রুত উত্থান ঘটছে বিজেপির। তাদের ঠেকাতে কোথাও কোনও খামতি রাখতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত শূন্যস্থান পূরণ করে তিনি বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছেন।

বেশি গুরুত্ব জনসংযোগকেই

বেশি গুরুত্ব জনসংযোগকেই

আর এই কাজে মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন জনসংযোগকে। তিনি যেমন নিয়মিত জেলা পরিদর্শনে বেরোচ্ছেন, তেমনই বিধায়ক-নেতাদের নিজ নিজ এলাকায় ঘুরতে নির্দেশ দিয়েছেন। প্রশান্ত কিশোরের পরামর্শ মেনে ‘দিদিকে বলো' অভিযান শুরু করার নির্দেশও জারি করেছেন।

প্রার্থী বাছাইয়েও ‘দিদিকে বলো’

প্রার্থী বাছাইয়েও ‘দিদিকে বলো’

নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত এই ‘দিদিকে বলো' কর্মসূচির মাধ্যমেই ২০২১ সালের নির্বাচনে তৃণমূল প্রার্থী বাছাই করতে চাইছে। ‘দিদিকে বলো' প্রচারে যাদের ভালো ট্র্যাক রেকর্ড পাওয়া গিয়েছে, দল এবার তাঁদেরই টিকিট দেবে। টিএমসি সূত্রে জানা গেছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী বাছাইয়ে এই প্রচারের ফলাফল তাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবার।

পারফরম্যান্সেই নির্ধারিত প্রার্থীপদ

পারফরম্যান্সেই নির্ধারিত প্রার্থীপদ

তৃণমূল এবার এমন নেতা ও বিধায়কদের টিকিট দিতে চাইছে যাদের পারফরম্যান্স পার্টি সুপ্রিমোকে প্রভাবিত করবে। এই প্রসঙ্গে তৃণমূলের একজন প্রবীণ নেতা বলেন, দিদিকে বলো অভিযান সত্যিকারের গণভিত্তিক যোগ্য প্রার্থীদের সন্ধানের ভিত্তি হবে। এই অভিযান অকার্যকরী নেতাদের বাদ দিতে ফিল্টারেরও কাজ করবে।

প্রার্থী বাছাইয়ে ‘দিদিকে বলো’ মুখ্য ভূমিকায়

প্রার্থী বাছাইয়ে ‘দিদিকে বলো’ মুখ্য ভূমিকায়

তিনি আরও বলেন, প্রশান্ত কিশোর দলীয় বিধায়কদের পারফরম্যান্সের বিষয়ে একটি প্রতিবেদন মুখ্যমন্ত্রীকে জমা দেবে। এই রিপোর্ট আগামী বিধানসভা নির্বাচনের প্রার্থী বাছাইয়ে মুখ্য ভূমিকা নেবে। তাঁর ব্যাখ্যা, মমতাকে কেন্দ্রের বিজেপি সরকার সবথেকে বড় প্রতিপক্ষ হিসাবে দেখে। তাই বাংলার উপর বিজেপির বিশেষ নজর রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+