'অমিত শাহকে ক্ষমা চাইতে হবে' বাগদাকাণ্ডে দাবি তৃণমূলের
'অমিত শাহকে ক্ষমা চাইতে হবে' বাগদাকাণ্ডে দাবি তৃণমূলের
বাগদায় নারকীয় ধর্ষণকাণ্ডের প্রতিবাদে সরব তৃণমূল। অমিত শাহকে বাহদায় এসে ক্ষমা চাইতে হবে দাবি জািনয়েছে রাজ্যের শাসকদল। বাগদার ভারত-বাংলাদেশ সীমান্তে শিশুকন্যার সামনেই মা-কে গণধর্ষণের অভিযোগ উঠেছে বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। গতকাল বাগদায় গিয়ে িনর্যাতিতা এবং তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা।

বাগদায় নারকীয় গণধর্ষণ কাণ্ড। শিশুকন্যার সামনে মাকে গণধর্ষণ। কাঠগড়ায় বিএসএফ জওয়ান। এই নিয়ে তুমুল টানা পোড়েন শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। গতকাল বাগদায় িনর্যাতিতা এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন শাসক দলেন নেতা মন্ত্রীরা। প্রতিনিধি দলে ছিলেন নারী এবং শিশুকল্যাণমন্ত্রী। তাঁরা গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। বিএসএফের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়েছেন বাসিন্দারা।
িটএমসির মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, 'কাশীপুরে ঘটনায় প্রমাণিত হয়েছে যে আত্মহত্যা। দিল্লি থেকে এসে অমিত শাহকে এই পটলের খেতে ক্ষমা চাইতে হবে।' বিধায়ক শশী পাঁজা বলেছেন, 'অনেক সময় মহিলাদের নিয়ে বাংলাদেশ থেকে পেরিয়ে আসতে চাইছেন। এটা নিশ্চয়ই অপরাধ। এর শাস্তি অন্যভাবে হয়। কিন্তু এটা তাঁর শাস্তি হতে পারে না। শারীরিক নির্যাতন, তাঁর ছোট বাচ্চার সামনে। এটা কি তাঁর শাস্তি? স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে।'
বিজেপি আবার তার বিরুদ্ধে সরব হয়েছে। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য পাল্টা অভিযোগ করছেন, 'বিচ্ছিন্ন ঘটনা, বিচার হচ্ছে তদন্ত হচ্ছে। কিন্তু যারা দেশ রক্ষা করছে, তাদের এইভাবে আক্রমণ করবে? একজনের জন্য গোটা বাহিনীকে দোষ দেওয়া যায় না।'
বিস্তারিত আসছে......












Click it and Unblock the Notifications