তৃণমূলের ভোটকৌশলী ময়দানে নেমে পড়লেন ‘সবকি রসোই’ নিয়ে, থেমে নেই পরিকল্পনা

তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোর কিন্তু বসে নেই করোনা ভাইরাসের সংক্রমণে আতঙ্কের আবহেও। তিনি একাধারে যেমন তৃণমূলের হয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন, অন্যধারে দেশের মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন।

তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোর কিন্তু বসে নেই করোনা ভাইরাসের সংক্রমণে আতঙ্কের আবহেও। তিনি একাধারে যেমন তৃণমূলের হয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন, অন্যধারে দেশে এই লকডাউন পরিস্থিতিতে মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন। দুর্গতদের পাশে দাঁড়াতে টিম পিকে এবার 'সবকি রসোই' চালু করেছে।

‘সবকি রসোই'-এর ব্যবস্থা নিয়ে হাজির পিকে

‘সবকি রসোই'-এর ব্যবস্থা নিয়ে হাজির পিকে

ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাক টুইট করে জানিয়েছে, রবিবার থেকেই তারা এই ‘সবকি রসোই'-এর ব্যবস্থা নিয়ে ময়দানে নেমে পড়ছে। সারা দেশের ২০-২৫টি শহরে আই প্যাকের সদস্যরা রান্না করা খাবার বিলি করবেন দুর্গত মানুষদের মধ্যে। ১০ দিন এভাবেই খাবার বিতরণ করবেন প্রশান্ত কিশোর।

রাজনীতির বাইরের এক কর্মজগতে পিকে

রাজনীতির বাইরের এক কর্মজগতে পিকে

তিনি মোট ১৫ লক্ষ মানুষকে এই ১০ দিনে খাওয়ার পরিকল্পনা নিয়েছেন। ভোট কৌশলী এভাবেই রাজনীতির বাইরেও এক কর্মজগতে প্রবেশ খরছেন সামাজিক পরিষেবা নিয়ে। এই লকডাউনের পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে তাঁর টিমকে নিয়ে তিনি হাজির ময়দানে। এবার রাস্তায় নেমেই তিনি বিলি করবেন তৈরি করা খাবার।

খাবার বিলির ব্যবস্থা করেছেন পিকে

খাবার বিলির ব্যবস্থা করেছেন পিকে

প্রশান্ত কিশোর এমন পরিকল্পনা গ্রহণ করে বলেন, লকডাউনের সময় যাতে কেউ অনাহারে না থাকে, তার জন্যই এই খাবার বিলির ব্যবস্থা করেছেন তিনি। বিভিন্ন রাজ্য সরকার উদ্যোগী হয়েছে মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিতে। তিনি একটু অন্য পথে হেঁটে তৈরি করা খাবার বিলির সিদ্ধান্ত নিয়েছেন।

পেট ভরা আহার দেবেন পিকে

পেট ভরা আহার দেবেন পিকে

একেবারে গ্রামাঞ্চল থেকে তিনি এই খাবার বিলি শুরু করতে চলেছেন। যাঁরা দু-বেলা খাবার জোগাতে হিমসিম খাচ্ছেন তাঁদের জন্যই মূলত তিনি এগিয়ে এসেছেন। বলেছেন, করোনা আটকাতে যেমন লকডাউন একটা হাতিয়ার, তেমনই আর একটা হাতিয়ার হল রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পেট ভরা আহার। সেই চেষ্টাই করছেন তিনি।

সুরক্ষা বিধি মেনে খাবার বিলি

সুরক্ষা বিধি মেনে খাবার বিলি

আগামী ১০ দিন ২০-২৫টি শহর ও গ্রামে এই পরিষেবা চালু রাখতে তিনি ১০ হাজার স্বেচ্ছাসেবককে নামাচ্ছেন কাজে। করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে যাবতীয় নিয়ম মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি খাবার বিলি করবেন। যেমন রান্না হয়েছে সুরক্ষা বিধি মেনে, খাবার প্যাকেজিং হয়েছে নিয়ম মেনে, তেমনই বণ্টনও হবে সুরক্ষা-বিধি অনুযায়ী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+