বিজেপিকে ভোট শতাংশে টেক্কা দিয়েই বাজিমাত করবে তৃণমূল, আভাস সি ভোটারের সমীক্ষায়

২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল ফের ক্ষমতায় ফিরতে চলেছে বলে আভাস দিয়েছে জনমত সমীক্ষা। সি ভোটারের জনমত সমীক্ষার তৃতীয় ধাপে স্পষ্ট বলা হয়েছে, ভোট শতাংশ ধরে রেখেই বাজিমাত করবে বিজেপি।

২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল ফের ক্ষমতায় ফিরতে চলেছে বলে আভাস দিয়েছে জনমত সমীক্ষা। সি ভোটারের জনমত সমীক্ষার তৃতীয় ধাপে স্পষ্ট বলা হয়েছে, ভোট শতাংশ ধরে রেখেই বাজিমাত করবে বিজেপি। যতই ভাঙন আসুক মানুষের সমর্থন একই থাকছে তৃণমূলের পক্ষে। বরং বিজেপির সমর্থন খানিক ধাক্কা খাচ্ছে বিধানসভায়।

তৃণমূলের ভোট শতাংশ

তৃণমূলের ভোট শতাংশ

সি ভোটারের তৃতীয় পর্যায়ের সমীক্ষায় আভাস মিলেছে, বাংলায় টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা অনেক কমবে। তবে ভোট শতাংশ ধরে রেখে ২০২১-এ তৃণমূল বাজিমাত করে যাবে। ১৫০ থেকে ১৬৬টি আসন পেতে পারে ৪৩ শতাংশ ভোটের উপর ভর করে।

বিজেপির ভোট শতাংশ

বিজেপির ভোট শতাংশ

সি ভোটারের এই সমীক্ষায় বিজেপির উত্থান হলেও তৃণমূলকে হারানোর স্বপ্ন অধরাই রয়ে যাবে। ম্যাজিক ফিগারের আগেই থেমে যাবে তাদের লড়াই। বিজেপির ভোট শতাংশ ২০১৬-র নিরিখে অনেকগুণ বাড়লেও ২০১৯-এর ভোটব্যাঙ্ক ধরে রাখতে ব্যর্থ হবে বলেই আভাস মিলেছে সি ভোটারের সমীক্ষায়। দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা অনুযায়ী, ৯৮ থেকে ১১৪টি আসন পেতে পারে তারা। আর ভোট শতাংশ থেমে যাবে ৩৮ শতাংশে।

বাম-কংগ্রেস-আইএসএফের মিলিত ভোট শতাংশ

বাম-কংগ্রেস-আইএসএফের মিলিত ভোট শতাংশ

সি ভোটারের তৃতীয় সমীক্ষা অনুযায়ী বাম-কংগ্রেস-আইএসএফের জোট এবার বাংলায় নির্বাচনী লড়াইয়ে তৃতীয় স্থান নিয়েই ক্ষান্ত থাকবে। অস্তিত্ব বাঁচানোর এই লড়াইয়ে তারা ২৩ থেকে ৩১টি আসন পেতে পারে বলে সমীক্ষায় আভাস মিলেছে। তেমনই আভাস মিলেছে তাঁদের ভোট শতাংশ হতে পারে ১৩ শতাংশ।

অন্যান্যরা কত শতাংশ ভোট পাবে

অন্যান্যরা কত শতাংশ ভোট পাবে

২০২১-এর বিধানসভা নির্বাচনে অনেকেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে। আসাদউদ্দিন ওয়েইসির মিম প্রার্থী দিচ্ছে। প্রার্থী দেবে অন্যান্য অনেকেই। অন্যান্যরা পেতে পারে ১ থেকে ৫টি আসন। তারা প্রায় ৬ শতাংশ ভোট পেতে পারে বলে দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা আভাস।

২০১৬-র নিরিখে ২০২১-এর ভোট শতাংশ

২০১৬-র নিরিখে ২০২১-এর ভোট শতাংশ

২০১৬-র বিধানসভা নির্বাচনে ২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৪৫ শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল মাত্র ১০ শতাংশ ভোট। আর বাম-কংগ্রেস জোট পেয়েছিল ৪০ শতাংশ ভোট। সেই নিরিখে এবার বিজেপি তাদের ভোট শতাংশ বহুগুণ বাড়াতে সমর্থ হচ্ছে। ঠিক ততটাই কমছে বাম-কংগ্রেসের। তৃণমূল কমছে ২ শতাংশ।

২০১৯-এর নিরিখে ২০২১-এর ভোট শতাংশ

২০১৯-এর নিরিখে ২০২১-এর ভোট শতাংশ

আর ২০১৯-এর লোকসভা ভোট অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৪৩.৬৯ শতাংশ। আর বিজেপি পেয়েছিল ৪০.৬৪ শতাংশ ভোট। বাম-কংগ্রেস মিলিত ভাবে পেয়েছিল ১২ শতাংশ ভোট। সেই নিরিখে সি ভোটারের সমীক্ষায় আভাস বিজেপি ও তৃণমূলের ভোট শতাংশ কমছে। বিজেপির কমছে প্রায় ২.৬৪ শতাংশ। আর তৃণমূলের ০.৬৯ শতাংশ। বাম-কংগ্রেসের ভোট বাড়ছে ১ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+