বিধানসভায় বিজেপি বিধায়কের পা ভেঙে দেওয়ার হুমকি তৃণমূলের! চাঞ্চল্যকর সাফাই উদয়ন গুহের

বিধানসভায় বিজেপি বিধায়কের পা ভেঙে দেওয়ার হুমকি তৃণমূলের! লাফালাফি করায় সতর্ক করেছি, সাফাই উদয়নের

বিধানসভায় (Assembly) বিএসএফ (BSF)-এর কাজের পরিধি বৃদ্ধির বিরুদ্ধে সরকারি দলের প্রস্তাব নিয়ে আলোচনার সময় প্রবল হট্টগোল। তারই মধ্যে বিজেপি (BJP) বিধায়ক মিহির গোস্বামীর (Mihir Giswami) পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারির অভিযোগ তৃণমূলের (Trinamool Congress) উদয়ন গুহের (Udayan Guha) বিরুদ্ধে। এই কথা কানে যেতেই বিধানসভার অধ্যক্ষ ধমক দিয়ে থামান উদয়ন গুহকে।

বিধানসভায় বিএসএফ নিয়ে প্রতিবাদ উদয়নের

বিধানসভায় বিএসএফ নিয়ে প্রতিবাদ উদয়নের

বিএসএফ-এর কাজের পরিধি সীমান্তের ১৫ কিমি থেকে বাড়িয়ে ৫০ কিমি করার বিরুদ্ধে সরকারি দলের প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল। সেই সময় উদয়ন গুহ বলার পরেই বিশৃঙ্খলা দেখা দেয়। প্রকাশিত খবর অনুযায়ী তিনি বলেন, যখন মহিলারা সীমান্ত অতিক্রম করেন, তখন তল্লাশির নামে বিএসএফ কর্মীরা তাঁদেরকে অযাচিতভাবে স্পর্শ করে। তাঁরা যতই ভারত মাতা কি জয় বলুক না কেন, তাঁরা দেশপ্রেমিক হতে পারে না বলে মন্তব্য করেন দিনহাটার তৃণমূল বিধায়ক।

 প্রতিবাদের জেরে হুঁশিয়ারি মিহির গোস্বামী

প্রতিবাদের জেরে হুঁশিয়ারি মিহির গোস্বামী

উদয়ন গুহের এই মন্তব্যের সময় উপস্থিত বিজেপি বিধায়করা ওই মন্তব্যের প্রতিবাদ করেন। নাটাবাড়ির বিজেপি বিধায়ক একসময়ে উদয়ন গুহের সহযোগী মিহির গোস্বামী কুমন্তব্য বাদ দেওয়া জন্য দাবি জানাতে থাকেন। সেই সময় দুজনের কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ সেই সময় উদয়ন গুহ হুঁশিয়ারি গিয়ে বলেন, এক ঠ্যাং ভাঙা আছে, আরেকটা ভেঙে দেবো। এই সময় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ধমক দিয়ে থামান উদয়ন গুহকে।

উদয়ন গুহের সাফাই

উদয়ন গুহের সাফাই

যদিও বিধানসভায় নিজের বক্তব্য নিয়ে সাফাই দিয়েছেন উদয়ন গুহ। তিনি বলেছেন, তিনি কোনও কুমন্তব্য করেননি। করলে অধ্যক্ষ সেই অংশ বাদ দিতে বলতেন। পাশাপাশি তিনি দাবি করেন মিহির গোস্বামী অর্থাৎ গোঁসাই মিথ্যা বলছেন। তিনি দাবি করেন, তিনি বলেছেন, লাফালাফি করছেন, বয়স হয়েছে, একটা পা ভাঙা আছে, আরেকটা ভেঙে যেতে পারে। তিনি সাফাই দিতে গিয়ে বলেছেন, তিনি কিংবা মিহির গোস্বামীর লাফালাফি করার বয়স নয় এটা। তিনি মিহির গোস্বামীকে বয়স হওয়ায় শুধুমাত্র সতর্ক করেছেন বলে দাবি করেছেন।

এর আগেও হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন

এর আগেও হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন

এর আগেও উদয়ন গুহকে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে। কোনও সময় বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন তো, কোনও সময় দলের নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি আটকানো নিয়ে হুঁশিয়ারি দিতে গিয়ে উদয়ন গুহ বলেছিলেন, ত্রিপুরার ঘটনার পরে বিজেপি নেতা-কর্মীদের ভাল করে দেখা শোনা করতে হবে। ত্রিপুরায় দলের নেতাদের ওপরে হামলা হলে, দিনহাটায় বিজেপি নেতারা শান্তিতে থাকতে পারবেন না বলে মন্তব্য করেছিলেন। আর দলের মধ্যে দুর্নীতিকে প্রশ্রয় দিলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+