করোনা আক্রান্ত মন্ত্রী-সহ তৃণমূলের দুই বিধায়ক! একজন মেডিক্যালে, অন্যজন বাড়িতেই
করোনা আক্রান্ত মন্ত্রী-সহ তৃণমূলের দুই বিধায়ক! একজন মেডিক্যালে, অন্যজন বাড়িতেই
করোনা আক্রান্ত হলেন রাজ্যের এক মন্ত্রী-সহ তৃণমূলের দুই বিধায়ক। হাওড়ার দুই বিধায়ক নির্মল মাজি ও কালীপদ মণ্ডল। শ্রম দফতরের প্রতিমন্ত্রী নির্মল মাজির জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে। শনিবার রাতে তাঁকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আর কালীপদ মণ্ডল বাড়িতেই পর্যবেক্ষণে রয়েছেন।

মেডিকেল কলেজ হাসপাতালের তরফে জানানো হয়েছে, মন্ত্রীর সামান্য জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে। সুপার স্পেশালিটি ব্লকে তিনি পর্যবেক্ষণে রয়েছেন সর্বদা। বেসরকারি হাসপাতালে থেকে তিনি করোনা রিপোর্ট করান। সেই রিপোর্ট পজিটিভ আসে। প্রসঙ্গত উল্লেখ্য, মাস খানেক আগেই নির্মলবাবুর ব্রেন স্ট্রোক হয়েছিল।
তিনি তখন এসএসকেএমে ভর্তি ছিলেন। কিছুদিন আগে তিনি ছাড়া পান এসএসকেএম থেকে। মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিআইপি কেবিনে তিনি পর্যবেক্ষণে রয়েছেন। আর এদিকে কালীপদ মণ্ডলের শুক্রবার সামান্য জ্বর আসে। তিনি করোনা পরীক্ষা করান। শনিবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তিনি বাড়িতেই পর্যবেক্ষণে রয়েছেন।












Click it and Unblock the Notifications