তৃণমূল বনাম তৃণমূল! মিছিলে আচমকাই অস্ত্রশস্ত্র নিয়ে হামলায় জখম কর্মী-সমর্থকরা

কেশপুরে তৃণমূল বনাম তৃণমূল লড়াই। যার জেরে ছ’জন তৃণমূল কর্মী গুরুতর জখম হলেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

কেশপুরে তৃণমূল বনাম তৃণমূল লড়াই। যার জেরে ছ'জন তৃণমূল কর্মী গুরুতর জখম হলেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জখমরা সবাই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তৃণমূল জেলা নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। এর পিছনে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।

তৃণমূল বনাম তৃণমূল! মিছিলে আচমকাই অস্ত্রশস্ত্র নিয়ে হামলায় জখম কর্মী-সমর্থকরা

অভিযোগ, পশ্চিম মেদিনীপুরের কেশপুরের সরুই গ্রামে শনিবার বিকেলে ব্লক সভাপতি সঞ্জয় পানের নেতৃত্বে মিছিল চলছিল। সেই মিছিলে হামলা চালান একদল। হামলাকারীরাও তৃণমূলের সদস্য বলে অভিযোগ। অভিযোগ, সঞ্জয় পানের বিরোধী গোষ্ঠীর নেতা সফিউল ইসালামের অনুগামীরা এই হামলা চালান।

তৃণমূলের এই মিছিলকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই গোষ্ঠীর কর্মী-সমর্থকরা। অস্ত্রশস্ত্র নিয়ে হামলা হয়। কেশপুর ব্লকের সরুই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরই পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। পুলিশ তদন্ত শুরু করেছে, কারা হামলায় জড়িত তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়। এই ঘটনা পারিবারিক গন্ডগোলের জেরেই ঘটেছে। দল কোনওভাবেই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা বরদাস্ত করবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। গোষ্ঠীদ্বন্দ্ব না মানলেও অজিত মাইতি কড়া বার্তা দিয়েছেন জেলার নেতাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+