বামভোট পরিণত রামভোটে! সিপিএমের এলাকায় জিতবে বিজেপি, বলছে তৃণমূলের সমীক্ষা
২০১৯ লোকসভা নির্বাচনে বামভোট গিয়েছে রামে। শুধু অভিযোগ নয়, ভোট অঙ্ক তেমনটাই বলছে। আর ২০২১ নির্বাচনের আগে তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষাও তেমন আভাসই দিয়ে গেল। সেখানে তৃণমূল খোলাখুলিই জানিয়েছে, কিছু জেলায় বিজেপি ভালো ফল করবে।
২০১৯ লোকসভা নির্বাচনে বামভোট গিয়েছে রামে। শুধু অভিযোগ নয়, ভোট অঙ্ক তেমনটাই বলছে। আর ২০২১ নির্বাচনের আগে তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষাও তেমন আভাসই দিয়ে গেল। সেখানে তৃণমূল খোলাখুলিই জানিয়েছে, কিছু জেলায় বিজেপি ভালো ফল করবে। বিশেষ করে যে সমস্ত জেলায় সিপিএমের দাপট ছিল, সেই জেলাগুলিতে আসন বাড়িয়ে নেবে বিজেপি।

বামভোট তৃণমূল বিরোধিতায় রাম-ভোটে পরিণত হয়েছে
বাম আমলে এমন বেশ কিছু জেলা ছিল যেখানে সিপিএম ভিন্ন অন্য কোনও দলের তেমন প্রভাব ছিল না। সিপিএমই ছিল শেষ কথা। সেই বামভোট তৃণমূল বিরোধিতায় রাম-ভোটে পরিণত হয়েছে। ফলে সেইসমস্ত জেলায় খুব তাড়াতাড়ি প্রভাব বিস্তার করতে পেরেছে বিজেপি। তৃণমূলের দিকে থেকে সরে গিয়েছে সমর্থন।

সিপিএমের দাপটের জেলায়, সেখানে বিজেপিরল প্রভাব
যেমন উত্তরবঙ্গ। এখানে সিপিএমের দাপট ছিল বহু জেলায়। ২০১১-য় ক্ষমতায় এসেও সেভাবে অনেক ক্ষেত্রে দাঁত ফোটাতে পারেনি তৃণমূল। পরবর্তী সময়ে দলবদলের রাজনীতিতে তৃণমূল প্রভাব বাড়ালেও, অচিরেই তা ঘুরে গিয়েছে অন্যদিকে। বিজেপির সঙ্গে পথ চলতে শুরু করেছে জনতা। তার ফল দেখা গিয়েছে ২০১৯-এ।

উত্তরবঙ্গে উন্নতি তৃণমূলের, সৌজন্যে বিমল গুরুং
কিন্তু সমীক্ষা রিপোর্টে অনুযায়ী এহেন উত্তরবঙ্গে অনেকটাই উন্নতি করেছে তৃণমূল। বিশেষ করে বিমল গুরুং তৃণমূলকে সমর্থনের কথা ঘোষণা করায় অনেক ভালো ফল হবে এবার। দার্জিলিং তো বটেই, উত্তরবঙ্গের অনেক আসনেই তৃণমূল লোকসভার ব্যর্থতা ঢেকে সাফল্য পাবে বলে জানানো হয়ছে সমীক্ষায়। তার মধ্যে রয়েছে কোচবিহার, মালদহ জেলাও রয়েছে।

তৃণমূলের ভোট ও আসনসংখ্যা দুই-ই বাড়বে যেসব জেলায়
তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষা অনুয়ায়ী, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমানেও এবার চমকপ্রদ ফল করবে তারা। তৃণমূলের ভোট ও আসনসংখ্যা দুই-ই বাড়বে এই জেলাগুলিতে। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও ভালো ফল হবে বলে মনে করছেন সমীক্ষকরা। ভালো ফল হবে কলকাতাতেও।

বিজেপি যে সব জেলায় সাফল্যের শিখরে থাকবে
কিছু জেলায় বিজেপিও যে ভালো ফল করবে, তা স্বীকার করে নেওয়া হয়েছে তৃণমূলের সমীক্ষায়। শুভেন্দুর বিজেপি-যোগে পূর্ব মেদিনীপুরে বেশ কিছু আসন যাবে গেরুয়া শিবিরের অনুকূলে। তেমনই হুগলি, বাঁকুড়া, পুরুলিয়ায় বিজেপি ভালো ফল করতে পারে। বাকি জেলাগুলিতেও টক্কর হবে সমানে সমানে। জঙ্গলমহলের বাকি জেলাগুলিতে বিজেপির প্রভাব থাকবে।












Click it and Unblock the Notifications