দলে ভাঙন রুখতে 'টিপস' শুভেন্দুর! বৈঠকে উঠে এল যেসব কথা
মুর্শিদাবাদে দলের ভাঙন রুখতে পদক্ষেপ তৃণমূলের মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর।
মুর্শিদাবাদে দলের ভাঙন রুখতে পদক্ষেপ তৃণমূলের মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর। প্রসঙ্গত গত শনিবার মন্ত্রী জাকির হোসেনের এলাকার জামুয়ার পঞ্চায়েতের অধিকাংশ সদস্য বিজেপি যোগ দেন। মূলত মন্ত্রী জাকির হোসেনের এলাকার পঞ্চায়েত সদস্যদের নিয়ে বৈঠক ডাকা হলেও, সেখানে মন্ত্রীকেই ডাকা হয়নি। উপস্থিত পঞ্চায়েত সদস্যদের অনেকেই মন্ত্রীর বিরুদ্ধে বিষোদগার করেন। মন্ত্রীর বিরুদ্ধে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে। সূত্রের খবর অনুযায়ী শুভেন্দু অধিকারী পঞ্চায়েত সদ্যদের বলেন, কোনও অসুবিধায় তাকে হোয়াটস অ্যাপে জানাতে।

অভিযোগ আসছিল মন্ত্রী জাকির হোসেনের বিধানসভা এলাকা থেকে। এরই মধ্যে তৃণমূলে ভাঙন ধরিয়ে জামুয়ার পঞ্চায়েত ছিনিয়ে নেয় বিজেপি। এরপরেই তড়িঘড়ি এলাকার বাকি পঞ্চায়েতের সদস্যদের নিয়ে বৈঠক করলেন তৃণমূলের মুর্শিদাবাদের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। জামুয়ার পঞ্চায়েতে দলবদলেই পরেই জরুর, মির্জাপুর এবং রানিনগর নিয়ে আশঙ্কা তৈরি হয়। ফলে এই তিনটি পঞ্চায়েতকে গুরুত্ব দিয়ে তাদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী।
বৈঠকে দলের অঞ্চল সভাপতি, জঙ্গিপুর মহকুমার সহপতি থাকলেও, ডাকা হয়নি মন্ত্রী জাকির হোসেনকে। সূত্রের খবর অনুযায়ী বৈঠকে মন্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ তোলেন পঞ্চায়েত সদস্যরা। স্বাধীনভাবে কাজ করতে না দেওয়ার অভিযোগের পাশাপাশি কখনও প্রধান, কখনও সভাপতি বদলের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন পঞ্চায়েত সদস্যরা।
পঞ্চায়েত সদস্যদের ক্ষোভ নিরসনে শুভেন্দু অধিকারী জানান, এরপর থেকে কোনও হুমকি দিয়ে কাজ করানোর চেষ্টা হলে তাঁকে যেন জানানো হয়। এইজন্য নিজের হোয়াটস অ্যাপ নম্বরটি তিনি দেন। সূত্রের খবর অনুযায়ী, দলের পদাধিকারীদের মধ্যে আর কোনওরকম পরিবর্তন না করার আশ্বাস দেন তিনি। বৈঠকে জঙ্গিপুর পুরসভায় তৃণমূলের পক্ষে দলবদলকারী কাউন্সিলরদের আশ্বস্ত করে পরবর্তী নির্বাচনে সবাইকেই মনোনয়ন দেওয়ার আশ্বাস দেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications