বিজেপি নেতা দিলেন 'তৃণমূল জিন্দাবাদ' স্লোগান! দিলীপ ঘোষের উপস্থিতিতে তারপর যা হল

বিরোধী বিভিন্ন দল থেকে বড় সংখ্যায় যোগদানের মঞ্চ। সেই মঞ্চে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পূর্ব মেদিনীপুরে হেঁড়িয়ার সেই মঞ্চ থেকেই ভাষণ দিচ্ছিলেন বিজেপি নেতা স্বপন রায়।

বিরোধী বিভিন্ন দল থেকে বড় সংখ্যায় যোগদানের মঞ্চ। সেই মঞ্চে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পূর্ব মেদিনীপুরে হেঁড়িয়ার সেই মঞ্চ থেকেই ভাষণ দিচ্ছিলেন বিজেপি নেতা স্বপন রায়। সূত্রের খবর অনুযায়ী, হঠাৎই তাঁর মুখে তৃণমূল জিন্দাবাদ ধ্বনি উঠে আসে। সকলেই ঘাবড়ে যান। বিক্ষোভ, চেঁচামেচি শুরু হয়ে যায়। ঘোর কাটিয়ে নেতাও মঞ্চ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নেন।

বিজেপির মঞ্চে তৃণমূলের স্লোগান

বিজেপির মঞ্চে তৃণমূলের স্লোগান

বিজেপির মঞ্চে তৃণমূলের স্লোগান শোনা গেল পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ায়। বিজেপি নেতা স্বপন রায় এই কাণ্ডটি করে বসেন। চেঁচামেচি বিক্ষোভ শুরু হয়ে যায়।

দলীয় কর্মী সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা

দলীয় কর্মী সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা

নিজের ভুল বুঝতে পেরে বিজেপি নেতা স্বপন রায় হেঁড়িয়ার নাজির বাজারের মঞ্চ থেকেই ক্ষমা চান। এরপর পরিস্থিতি শান্ত হয়।

কয়েক মাস আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে

কয়েক মাস আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে

কয়েক মাস আগে এই নেতা তৃণমূল থেকে বিজেপি যোগ দিয়েছিলেন। ভগবানপুরের স্বপন রায় এক সময় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ছিলেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেও, দীর্ঘদিনের অভ্যাস ভুলতে পারেননি তিনি। ফলে বিক্ষোভের মুখে পড়ে ক্ষমা চেয়ে নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+