বিদ্রোহীর সংখ্যা বাড়ছে তৃণমূলে, বিজেপির ধাক্কায় এবার বনগাঁ পুরসভাও হাতছাড়া

বনগাঁ পুরসভাও কি হাতছাড়া হতে চলেছে তৃণমূলের! বনগাঁ পুরসভাতেও সংকট তীব্র হল। ১১ জন কাউন্সিলর তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনেন।

বনগাঁ পুরসভাও কি হাতছাড়া হতে চলেছে তৃণমূলের! বনগাঁ পুরসভাতেও সংকট তীব্র হল। ১১ জন কাউন্সিলর তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনেন। সেই বিক্ষুব্ধদলের দলে নাম লেখালেন আরও তিনজন। ১৪ জন কাউন্সিলর বিদ্রোহী হয়ে ওঠায় উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভাও এখন তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে।

আরও তিনজন কাউন্সিলর বিদ্রোহী

আরও তিনজন কাউন্সিলর বিদ্রোহী

এদিন আরও তিনজন কাউন্সিলর বিদ্রোহী হয়ে ওঠায় ২২ আসনের বনগাঁ পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাল তৃণমূলের বর্তমান পুরবোর্ড। বনগাঁ পুরসভার চেয়ারম্যান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা আনেন দলেরই ১১ জন কাউন্সিলর। শুক্রবার বনগাঁ পুরসভায় তৃণমূলে ভাঙন দেখা দেয়। এদিনও সেই ধারা অব্যাহত।

২২ আসনের বনগাঁ পুরসভায় বিদ্রোহী ১৪

২২ আসনের বনগাঁ পুরসভায় বিদ্রোহী ১৪

২২ আসনের বনগাঁ পুরসভা এই মুহূর্তে বিরোধীদের সংখ্যা দাঁড়াল ১৪। ফলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে তৃণমূলী পুরবোর্ড ভাঙনের মুখে দাঁড়িয়ে রয়েছে। এই পুরসভায় ২০টি আসন ছিল তৃণমূলের দখলে। ১টি আসন সিপিএমের দখলে এবং ১টি নির্দলের।

আলোচনাও বিফলে, চাপে তৃণমূল

আলোচনাও বিফলে, চাপে তৃণমূল

এদিন বিদ্রোহী পুর কাউন্সিলর বিরোধী শিবিরে যোগদানের পর তাঁর বাড়িতে যান পুরপ্রধান শঙ্কর আঢ্য। দু-জনের দীর্ঘ বৈঠকেও বরফ গলেনি। তিনি তৃণমূল বর্তমান পুরবোর্ডের সঙ্গে থাকতে অরাজি বলে সাফ জানিয়ে দেন। বিজেপির পক্ষে দাবি করা হয়, বিদ্রোহী তৃণমূল নেতাদের বিজেপিতে যোগদান এখন স্রেফ সময়ের অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+