ভিখারিণীকেই মানুষ মুখ্যমন্ত্রী চাইবেন, দিলীপ ঘোষকে জবাব পার্থ চট্টোপাধ্যায়ের
করোনা ভাইরাস মোকাবিলায় অর্থ সাহায্য নিয়ে দিলীপ ঘোষের অভিযোগে জবাব দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। অন্য কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম ভাবে টাকা চাইছেন না, মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ।
করোনা ভাইরাস মোকাবিলায় অর্থ সাহায্য নিয়ে দিলীপ ঘোষের অভিযোগে জবাব দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। অন্য কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম ভাবে টাকা চাইছেন না, মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। এর পাল্টা পার্থ চট্টোপাধ্যায় বলেন, যদি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রাপ্য টাকা চাওয়া ভিক্ষা হয়, তা হলে এমন ভিখারিণীকেই মানুষ মুখ্যমন্ত্রী চাইবেন।

দিলীপ ঘোষের অভিযোগ
করোনা মোকাবিলায় রাজ্য সরকার তথা তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের। কেন্দ্র রাজ্যকে টাকা দিলেও তা চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ দিলীপ ঘোষের। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন অন্য কোনও প্রয়োজনে টাকা সরিয়ে রাখা হচ্ছে।
তাঁর আরও অভিযোগ রাজ্যের হাসপাতালগুলিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা পিপিই পাচ্ছেন না। পাশাপাশি তাঁর আরও অভিযোগ কেন্দ্র পরিবার পিছু ১৯ কেজি চাল বিনামূল্যে দিলেও রাজ্য মানুষকে অনেক কম জিনিস দিচ্ছে। দেওয়া হলেও তা তৃণমূলের স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

সংকীর্ণ রাজনীতির অভিযোগ তৃণমূলের
তবে বিজেপি তথা দিলীপ ঘোষের মন্তব্যে সংকীর্ণতাই দেখছে তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, সংকটকালে রাজনীতি সরিয়ে রেখে পাশে দাঁড়ানো প্রধান কাজ হলেও, বিষয়টি একেবারেই জানেন না দিলীপ ঘোষ।

কেন্দ্রের টাকায় কি ভোটের প্রস্তুতি, প্রশ্ন দিলীপের
অন্য কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম ভাবে টাকা চাইছেন না, মন্তব্য করেছিলেন তিনি। কেন্দ্রের টাকায় কি ভোটের প্রস্তুতি হবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

ভিখারিণীকেই মানুষ মুখ্যমন্ত্রী চাইবেন, বললেন পার্থ
পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যদি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রাপ্য টাকা চাওয়া ভিক্ষা হয়, তা হলে এমন ভিখারিণীকেই মানুষ মুখ্যমন্ত্রী চাইবেন। যাঁরা টাকা দেয়, তারা হিসেবও নেয় বলে মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications