বনধ ভাঙতে পুলিশের সামনেই মার! দেখুন, বিজেপি কর্মীদের তৃণমূলের শিক্ষক নেতার মারের ভিডিও
বনধকে ঘিরে বিজেপি-তৃণমূলের সংঘর্ষ শিলিগুড়িতে। তবে সেই সংঘর্ষে শেষ পর্যন্ত জয়ী হয় তৃণমূল। পুলিশের সামনেই বিজেপি কর্মীদের মেরে তাড়িয়ে দেন তৃণমূল নেতা রঞ্জন শীলশর্মা। হাফ ছেড়ে বাঁচেন আইনরক্ষকরাও।
বনধকে ঘিরে বিজেপি-তৃণমূলের সংঘর্ষ শিলিগুড়িতে। তবে সেই সংঘর্ষে শেষ পর্যন্ত জয়ী হয় তৃণমূল। পুলিশের সামনেই বিজেপি কর্মীদের মেরে তাড়িয়ে দেন তৃণমূল নেতা রঞ্জন শীলশর্মা। হাফ ছেড়ে বাঁচেন আইনরক্ষকরাও।

সকালে শিলিগুড়ির ঘুঘুমারিতে বনধ সফল করতে রাস্তায় নেমেছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। একই সময়ে দাঁড়িয়ে থেকে বাজার খোলাচ্ছিলেন তৃণমূল নেতা রঞ্জন শীল শর্মা। এক বিজেপি কর্মীর হাত থেকে পতাকা কেড়ে নিয়ে তার লাঠি দিয়েই বিজেপি কর্মীদের পেটাতে থাকেন। বিজেপি কর্মীদের লাথি-ঘুষিও মারেন তিনি।
বরাবরই বিতর্কে এই রঞ্জন শীল শর্মা। ডেপুটি মেয়র থাকাকালীন মাসে ছশো লিটার গাড়ির তেল খরচের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তিন মাসে বিল হয়েছিল ১ লক্ষ ৪৯ হাজার টাকা।
নিজে স্কুল শিক্ষক হলেও, একাধিক বার শিক্ষকের আচরণ বিরোধী কাজের অভিযোগ উঠেছিল রঞ্জন শীলশর্মার বিরুদ্ধে। অনুষ্ঠান চলাকালীন মহিলা স্কুল পরিদর্শককে অপমান ও মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

Click it and Unblock the Notifications