তৃণমূল কংগ্রেসকে মোক্ষম ধাক্কা, দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত সদস্যের যোগদান বিজেপিতে
ফের তৃণমূলে ভাঙন। বর্ধমানের ভাতারের বড়বেলুন ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূল সদস্য বাণেশ্বর দুলে বিজেপি-তে যোগদান করেন। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ এনে তিনি দল ছাড়লেন।
ফের তৃণমূল কংগ্রেসে ভাঙন। বর্ধমানের ভাতারের বড়বেলুন ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূল সদস্য বাণেশ্বর দুলে বিজেপি-তে যোগদান করেন। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ এনে তিনি দল ছাড়লেন। তিনি বলেন, 'তৃণমূলের দুর্নীতিতে আমি বীতশ্রদ্ধ। তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম।'

তৃণমূলের দুর্নীতি দেখে বীতশ্রদ্ধ
বিজেপিতে যোগদান করার পর বাণেশ্বর বলেন, তিনি পর পর দুবার পঞ্চায়েত সদস্য নির্বাচিত হন তৃণমূল থেকে। কিন্তু তাঁর এলাকায় কোন উন্নয়নমূলক কাজ দেওয়া হয়নি। দল তাঁর কথার কোনও গুরুত্ব দিচ্ছিল না। তৃণমূলের এই দুর্নীতি দেখে বীতশ্রদ্ধ হয়েই বিজেপিতে যোগ দেন বলে জানান তিনি।

তৃণমূল ছেড়ে বিজেপিতে
বড়বেলুন গ্রামে একটি অনুষ্ঠান করে তৃণণূলের পঞ্চায়েত সদস্যের দলবদল অনুষ্ঠান হয়। ভাতার ব্লক সংখ্যালঘু মোর্চার সভাপতি আলি হোসেন, স্থানীয় বিজেপি নেতা রাজকুমার হাজরার উপস্থিতিতে তিনি গেরুয়া পতাকা হাতে তুলে নেন। তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেন বিভাস রেজ।

শীঘ্রই পঞ্চায়েতের হাতবদল
বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আলি হোসেন বলেন, বড়বেলুন ১ নম্বর পঞ্চায়েতের ওই তৃণমূল সদস্য আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর হাত ধরে বগহু কর্মীও এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আরও অনেক পঞ্চায়েত সদস্য বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছে। শীঘ্রই বড়বেলুন ১ নম্বর পঞ্চায়েত বিজেপির দখলে চলে আসবে বলে দাবি তাঁর।












Click it and Unblock the Notifications