আদি নেতারা দলে দলে ফিরছেন তৃণমূলে, পুরভোটের আগে ঝড় তুলল ‘বাংলার গর্ব মমতা’

আদি নেতারা দলে দলে ফিরছেন তৃণমূলে, পুরভোটের আগে ঝড় তুলল ‘বাংলার গর্ব মমতা’

পুরসভা ভোট যত এগিয়ে আসছে, ততই সঙ্ঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই আদি নেতাদের নিয়ে কাজ করা নির্দেশ দিয়েছিলেন। এবার সেই নির্দেশ মেনেই দলের নবীন নেতৃত্ব আদি নেতাদের নিয়ে বৈঠক করলেন। মু্খ্যমন্ত্রী সভা করে আসার পর মুহূর্তে বদলে গেল মালদহ জেলা তৃণমূলের ছবিটা।

‘বাংলার গর্ব মমতা’য় পুরনো মুখ

‘বাংলার গর্ব মমতা’য় পুরনো মুখ

মমতার নির্দেশের পর ‘বাংলার গর্ব মমতা' কর্মসূচি রূপায়ণে ঝাঁপিয়ে পড়ে তৃণমূল। মালদহের চাঁচল, ইংরেজবাজার, পুরাতন মালদহ, রতুয়া হরিশ্চন্দ্রপুর ইত্যাদি এলাকা থেকে আদিনেতা-কর্মীদের নিয়ে বৈঠক করে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন কারণে দলের পুরনো নেতা-কর্মীদের একাংশ দল থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল।

দলে ফের গুরুত্ব ফিরে পেয়ে খুশি

দলে ফের গুরুত্ব ফিরে পেয়ে খুশি

দলে ফের ডাক পেয়ে এবং গুরুত্ব ফিরে পেয়ে বেজায় খুশি আদি নেতা-কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায় মালদহ জেলায় তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সরব হয়েছিলেন। আদি ও নব্য দ্বন্দ্ব চরেম পৌঁছেছিল জেলায়। এমনকী দলের জেলা সভাপতি পদেও বহুবার বদল ঘটাতে হয়। আর জেলা সভাপতি বদলের সঙ্গে সঙ্গেই বদলে যায় ব্লক ও অঞ্চল সভাপতিও।

ঘন ঘন পরিবর্তনে ভিত নড়ে যায়

ঘন ঘন পরিবর্তনে ভিত নড়ে যায়

এই ঘন ঘন পরিবর্তনে তৃণমূলের ভিত নড়বড়ে হতে শুরু করে জেলায়। ফলস্বরূপ তৃণমূল সাফল্য আনতে পারেনি এই জেলায়। বিগত লোকসভা ভোটেও একটি করে আসন ভাগ করে নেয় কংগ্রেস ও বিজেপি। তাই এবার ‘বাংলার গর্ব মমতা' কর্মসূচিতে চাঁচলে আদি নেতাদের সক্রিয় হওয়ার বার্তা দেওয়া হয়।

‘বাংলার গর্ব মমতা’য় সাড়া আদিদের

‘বাংলার গর্ব মমতা’য় সাড়া আদিদের

এদিন ‘বাংলার গর্ব মমতা' কর্মসূচি মালদহে বিভিন্ন এলাকায় পালন করেন মৌসম বেনজির নূর, নীহাররঞ্জন ঘোষ, দুলাল সরকার, সমর মুখোপাধ্যায়, তাজমুল হক প্রমুখ। এই কর্মসূচিতে হাজির হন দলের পুরনো নেতা-কর্মী অনেকেই। বিজেপি জেলা সভাপতি ‘বাংলার গর্ব মমতা' কর্মসূচিকে কটাক্ষ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+