প্রশান্ত কিশোরের বিরুদ্ধে বিদ্রোহ! পুরভোটের আগে তৃণমূলে বিরাগভাজন ‘আদি’ নেতা
প্রশান্ত কিশোরের বিরুদ্ধে বিদ্রোহ! পুরভোটের আগে তৃণমূলে বিরাগভাজন ‘আদি’ নেতা
তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে আশাতীত ফল করতে না পেরে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ঘুরে দাঁড়াতে ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছে। কিন্তু সেই প্রশান্ত কিশোরে যে বেশ আপত্তি রয়েছে তৃণমূলের অন্দরে, তা আবার প্রকাশ্যে চলে এল। প্রকাশ্যেই পিকের সমালোচনা করে তৃণমূলে বিরাগভাজন হলেন 'আদি' নেতা।

‘আদি’ নেতা-কর্মীদের মর্যাদা দিতে ‘স্বীকৃতি সম্মেলন’
সম্প্রতি দলের ‘আদি' নেতা-কর্মীদের মর্যাদা দিতে তৃণমূল এক কর্মসূচি ঘোষণা করে। ‘স্বীকৃতি সম্মেলন' নামে সেই কর্মসূচিতে পুরনো তথা আদি নেতাদের মর্যাদা ফের আগের মতো করে তুলে ধরাই প্রশান্ত কিশোরের উদ্দেশ্য ছিল। আদি-নব্য দ্বন্দ্ব মিটিয়ে আসন্ন ভোটের আগে তৃণমূল কংগ্রেসকে নতুন করে শক্ত ভিতের উপর দাঁড় করানোই ছিল উদ্দেশ্য।

প্রশান্ত কিশোরের বিরুদ্ধে প্রশ্ন দলের এক ‘আদি’ নেতার
তৃণমূল চেয়েছিল দলে আদিদের মর্যাদা দিয়ে ফের সুদিন ফেরাতে। কিন্তু সেই সুদিন ফেরাতে গিয়ে যে এমন সংকট তৈরি হবে, ভাবনেনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, ভাবেননি বর্তমানে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা ভোট কৌশলী প্রশান্ত কিশোরও। প্রশান্ত কিশোরের বিরুদ্ধে প্রশ্ন তুলে দিয়েছেন দলের এক ‘আদি' নেতা

প্রশান্ত কিশোরের তৈরি তালিকা নিয়েও প্রশ্ন আদি নেতার
বর্তমানে তিনি জেলা পরিষদের সদস্যও। কিন্তু দলে কোণঠাসা। তিনি প্রশান্ত কিশোরকে অস্বীকার করে বিদ্রোহ ঘোষণা করলেন। স্বীকৃতি সম্মেলনে তিনি গেলেন না। তিনি শুধু ওই স্বীকৃতি সম্মেলনে না গিয়েই ক্ষান্ত থাকেননি, তিনি প্রশান্ত কিশোরের তৈরি্ তালিকা নিয়েও প্রশ্ন তুলে দেন।

প্রশান্ত কিশোরের টিমকে অস্বীকার করলেন আদি নেতা
তিনি অভিযোগ করেন, দল প্রশান্ত কিশোরকে সর্বেসর্বা মনে করছে। এই তালিকা দল তৈরি করেনি। তৈরি করেছেন প্রশান্ত কিশোর। সেখানেই আমার আপত্তি। এটাকে আমি দলের কোনও কর্মসূচি বলেই মনে করি না। তিনি যেভাবে প্রশান্ত কিশোরের টিমকে অস্বীকার করলেন, তাতে রীতিমতো অস্বস্তিতে পড়েছে।

বিদ্রোহের আগুন কোনওভাবে বুমেরাং না হয় তৃণমূলে
এখন প্রশ্ন উঠেছে, প্রশান্ত কিশোরের পরামর্শ মেনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি পালনের নির্দেশ দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানে দলেরই নির্দেশ। তাহলে এই সম্মেলন বা কর্মসূচিকে অমান্য করার অর্থ দলকেই অমান্য করা। এখন দেখার এই বিদ্রোহের আগুন কোনওভাবে বুমেরাং না হয়!












Click it and Unblock the Notifications