জাগো বাংলায় নজর সিবিআইয়ের, হাজিরা দিচ্ছেন না ডেরেক, চিঠি দিলেন সিবিআইকে

সংসদের অধিবেশন শেষ হওয়ার পর সিবিআইয়ের কলকাতা দফতরে হাজিরা দেবেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। শনিবার চিঠি লিখে তিনি এ কথা জানান।

সংসদের অধিবেশন শেষ হওয়ার পর সিবিআইয়ের কলকাতা দফতরে হাজিরা দেবেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। শনিবার চিঠি লিখে তিনি এ কথা জানান। সম্প্রতি সারদা-কাণ্ডে তাঁকে তলব করা হয়েছিল। ১ আগস্ট ডেরেককে হাজিরার নির্দেশ দিয়েছিল সিবিআই। তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য জানান, অধিবেশন শেষ হলে তিনি হাজিরা দেবেন।

হাজিরা দিচ্ছেন না ডেরেক, চিঠি দিলেন সিবিআইকে

সূত্রের খবর, ডেরেক জাগো বাংলার প্রকাশক। বিশেষজ্ঞমহল মনে করছে, সারদার টাকা কীভাবে তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় খরচ হয়েছিল, তা জানতেই তাঁকে তলব করা হয়েছে। এর আগে জাগো বাংলার সম্পাদক তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সিকেও তলব করেছিল সিবিআই। তাঁকে দীর্ঘ জেরা করা হয়।

এর আগে ১৭ জুলাই শতাব্দী রায়, কুণাল ঘোষ সহ ছ'জনকে নোটিশ পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার সিবিআই তলব করল ডেরেক ও'ব্রায়েন ছাড়াও দীনেশ ত্রিবেদী এবং তমোনাশ ঘোষকেও। পুজোর আগেই চূড়ান্ত চার্জশিট দেওয়ার চেষ্টা চালাচ্ছে সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+