তৃণমূল বিধায়ক যোগ দিচ্ছেন বিজেপিতে! জল্পনার অবসান ঘটিয়ে নিজেই দিলেন বার্তা
‘গদ্দার’দের বার্তা দিয়ে দল ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য সাতদিনের সময়সীমা নির্ধারণ করেছিলে মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দলবল নিয়ে দিল্লিতে রওনা দিয়েছিলেন নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং।
'গদ্দার'দের বার্তা দিয়ে দল ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য সাতদিনের সময়সীমা নির্ধারণ করেছিলে মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দলবল নিয়ে দিল্লিতে রওনা দিয়েছিলেন নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং। তাঁর দিল্লি গমনে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছিল। অবশেষে তিনি নিজেই বার্তা দিলেন যে, তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন।
|
‘সবকা সাথ সবকা বিকাশে’র সঙ্গে
রবিবারই তিনি গারুলিয়া পুরসভার ১২ জন কাউন্সিলর নিয়ে দিল্লিতে পৌঁছন। তারপর সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীল সিং জানান, পশ্চিমবঙ্গের মানুষ এখন ‘সবকা সাথ সবকা বিকাশে'র সঙ্গে রয়েছে। তাঁর এই বার্তাতেই স্পষ্ট সুনীল সিং ও ১২ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দিতে চলেছেন।

লোকসভা ভোটের আগে থেকেই জল্পনা
অর্জুন সিংয়ের শ্যালক তথা নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং। তাঁর দল ছাড়া নিয়ে জল্পনা চলছিল সেই লোকসভার আগে থেকেই। লোকসভা ভোটের পর শুভ্রাংশু রায়ের সঙ্গে তাঁরও বিজেপিতে যোগ দেওয়া নিয়ে চর্চা শুরু হয়েছিল। সেদিন তিনি যোগ দেননি। উল্টে তৃণমূল কংগ্রেসের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। সেই তিনি এবার বিজেপির পথে।

সুনীলের সঙ্গে যাঁদের পা বিজেপিতে
সুনীল সিং যে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন এখন তা স্রেফ সময়ের অপেক্ষা। তাঁর সঙ্গে আরও ১২ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দিতে পারেন। সুনীল সিং যেমন একেধারে নোয়াপাড়ার বিধায়ক, তেমনই তিনি গারুলিয়া পুরসভার চেয়ারম্যান। তাঁর দলত্যাগের সঙ্গে সঙ্গে ১২ জন কাউন্সিলরও যদি বিজেপিতে যোগদেন গারুলিয়া পুরসভাও তৃণমূলের হাতছাড়া হতে পারে।

মমতার বীজপুর-বার্তার পরই দলবদল
মমতা বীজপুরের সভায় বলেছিলেন, আমরা সেইসব সুবিধাভোগীদের দলে চাই না, যাঁদর মন বিজেপিতে, অথচ তৃণমূলে রয়েছেন। বাংলায় যারা বিভাজনের রাজনীতি করছে, যে সমস্ত গদ্দাররা তাঁদের হাত শক্ত করছেন, তারা চলে যেতে পারেন দল ছেড়ে। তিনি নাম না করে মুকুল রায়, শুভ্রাংশু রায়, অর্জুন সিংদের ফের গদ্দার বলে তোপ দাগেন।












Click it and Unblock the Notifications