তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক চললেন দিল্লি! মমতার দলের হাতছাড়া হতে চলেছে আরও এক পুরসভা
তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিতে চলেছে উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং। সূত্রের খবর এমনটাই। রবিবার তিনি দিল্লি গিয়েছেন বলে জানা গিয়েছে।
তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিতে চলেছেন উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং। সূত্রের খবর এমনটাই। রবিবার তিনি দিল্লি গিয়েছেন বলে জানা গিয়েছে। সঙ্গে নিয়ে গিয়েছেন গারুলিয়া পুরসভায় ১২ জন কাউন্সিলরকে। সোমবার দিল্লিতে বিজেপির সদর দফতরে বিধায়ক এবং কাউন্সিলররা বিজেপিতে যোগদান করতে পারেন বলে খবর।

বিজেপির পথে আরও এক তৃণমূল বিধায়ক
বিজেপির পথে তৃণমূলের নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং। সম্পর্কে তিনি ব্যারাকপুরের তৃণমূল সাংসদ অর্জুন সিং-এর ভগ্নিপতি। এর আগে সুনীল সিং-এর ছেলে আদিত্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। রবিবার সুনীল সিং দিল্লি রওনা হয়েছেন বলে জানা গিয়েছে।

বিজেপির হাতে যেতে চলেছে আরও এক পুরসভা
উত্তর ২৪ পরগনায় বিজেপির হাতে যেতে চলেছে আরও এক পুরসভা। নাম গারুলিয়া। বর্তমানে গারুলিয়ায় ২১ কাউন্সিলর রয়েছেন। যাঁদের মধ্যে ১৯ জন তৃণমূলের। এর
মধ্যে ১২ জন বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে সূত্রের খবর। ১২ জন বিজেপিতে যোগ দিলেন পুরসভায় তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা হারাবে।

উত্তর ২৪ পরগনায় পরপর 'আঘাত' তৃণমূলে
এবারের লোকসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর এবং বনগাঁ হাতছাড়া হয় তৃণমূলের। জয়ী হয় বিজেপি। লোকসভা ভোটের ফল বেরনোর পরেই একের পর এক পুরসভা কিংবা পঞ্চায়েত বিজেপির দখলে এসেছে। ভাটপাড়া পুরসভা সরকারিভাবে তৃণমূলের দখলে এসে গিয়েছে। দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন নৈহাটি, কাঁচড়াপাড়া, হালিসহরের
অধিকাংশ কাউন্সিলর।












Click it and Unblock the Notifications