এবার ভাতা পাবেন পুরোহিতরাও! মমতার মন্ত্রী প্রকাশ্য সম্মেলনে দিলেন ঢালাও প্রতিশ্রুতি

এবার পুরোহিতদের ভাতা দেবে রাজ্য সরকার! শুক্রবার ধর্মতলার রানি রাসমণি রোডের পুরোহিত সম্মেলনে উপস্থিত হয়ে এই প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রিসভার এক সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায়।

এবার পুরোহিতদের ভাতা দেবে রাজ্য সরকার! শুক্রবার ধর্মতলার রানি রাসমণি রোডের পুরোহিত সম্মেলনে উপস্থিত হয়ে এই প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রিসভার এক সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায়। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, তিনি পুরোহিতদের ভাতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করবেন।

পুরোহিতরাও এবার ভাতা পাবেন! মমতার মন্ত্রী প্রকাশ্য সম্মেলনে দিলেন ঢালাও প্রতিশ্রুতি

রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল সরকার বাংলার প্রতিটি মানুষের সঙ্গে আছে। পুরোহিতরা খুব কষ্টে-সৃষ্টে দিন যাপন করেন। তাঁদের ভাতার দাবি দীর্ঘদিনের। সেই দাবি মেটানোর চেষ্ঠা করবেন তিনি। একইসঙ্গে তাঁদের আরও দাবি রয়েছে, তা পূরণেরও চেষ্টা করা হবে।

রাজীব বলেন, পুরোহিতদের অনেকেরই মাথার ছাদ নেই। সেই সমস্যা মেটানোর পাশাপাশি স্বাস্থ্যসাথী-সহ একাধিক পরিষেবা যাতে তাঁরা পান, তা দেখবে রাজ্যের সরকার। এ বিষয়ে তিনি ব্রাহ্মণ তথা পুরোহিতদের সংগঠন গড়ে তোলার পরামর্শ দেন।

এদিনের সভা থেকে তিনি বিজেপিকে বিঁধতে ছাড়েননি। তিনি এদিন নাম না করেই বলেন, একটা রাজনৈতিক দল শুধু রাম-রাম করছে। এঁরা ভগবান শ্রীরামকে পার্টির এজেন্ট বানিয়ে ফেলেছে। ভগবান শ্রীরামকে নিয়ে এই রাজনীতি বাংলার মানুষ বরদাস্ত করবে না।

এদিন পুরোহিতরা দাবি জানান, ব্রাহ্মণদের পরিচয়পত্র দিতে হবে। টোল খুলতে দিতে হবে। সংস্কৃত কলেজ করতে হবে জেলায় জেলায়। প্রবীণদের ভাতা দিতে হবে। গৃহহীনদের বাসস্থান দিতে হবে। পুরোহিতদের স্বাস্থ্যবিমা দিতে হবে। এই দাবি মেনে তা শীঘ্রই মেটানো হবে বলে প্রতিশ্রুতি দেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+