শক্তি প্রদর্শনে কুস্তি লড়ার আহ্বান বাবুলকে, আসানসোলের মাটিতে পাঞ্চ জিতেন্দ্রর
বাবুল সুপ্রিয়র অভিযোগ, তৃণমূল তাঁদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। এরপরই তৃণমূল পাল্টা দিল বাবুলকে। আসানসোল পুরসভার মেয়র জিতেন্দ্র তিওয়ারির সাফ জবাব, আসুন না ময়দানে।
বাবুল সুপ্রিয়র অভিযোগ, তৃণমূল তাঁদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। এরপরই তৃণমূল পাল্টা দিল বাবুলকে। আসানসোল পুরসভার মেয়র জিতেন্দ্র তিওয়ারির সাফ জবাব, আসুন না ময়দানে। কুস্তি লড়ে দেখি, কার কত শক্তি। ফের আসানসোলের মাটিতে যুদ্ধং দেহি মেজাজে বিজেপি বনাম তৃণমূল। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সু্প্রিয় বনাম মেয়র জিতেন্দ্র তিওয়ারি।

১০ বার জেলে জেতে পারি
বিজেপি যুব মোর্চার পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অরিজিৎ রায়কে আসানসোল জেলা আদালতে তোলা হলে তাঁর জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। তখন আদালত চত্বরে দাঁড়িয়েই তাঁর হুঙ্কার, আসানসোলের মানুষের পুর-পরিষেবা না পাওয়া নিয়ে প্রতিবাদ করে যদি জেলে যেতে হয়, আমি ১০ বার জেলে জেতে পারি।

যদি বাপের ব্যাটা হতেন
তিনি বলেন, জিতেন্দ্র তিওয়ারি যদি বাপের ব্যাটা হতেন, তাহলে পুলিশকে এভাবে ব্যবহার করতেন না। তৃণমূল নিঃশেষ হতে বসেছে। আসানসোলে বাবুল সুপ্রিয়-র নেতৃত্বে বিজেপি শেষ করে দেবে তৃণমূলকে। এরপরই বাবুলকে তোপ দেগে জিতেন্দ্র বলেন, আসুন না বাবুল। আমার শক্তি কি বাবুলের থেকে কম নাকি!

কুস্তি লড়ার হুঁশিয়ারি জিতেন্দ্রর
বাবুলকে ময়দানে নামিয়ে কুস্তি লড়ার হুঁশিয়ারি দিলেন জিতেন্দ্র। সেইসঙ্গে ধৃত বিজেপি নেতাকে তাঁর বার্তা, আমি পুলিশকে ব্যবহার করছি না, পুলিশের কাজ পুলিশ করছে। অন্যায় কাজ করতে শাস্তি পেতে হয়, তাই পাচ্ছেন ওই নেতারা। উল্লেখ্য, পুরনিগম ঘেরাও অভিযানে অশান্তি ছড়ানোর অভিযোগে বিজেপি যুব মোর্চার পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অরিজিৎ রায়কে গ্রেফতার করা হয়।












Click it and Unblock the Notifications