জাতীয় রাজনীতিতে কংগ্রেস ব্যর্থ! ৪ পুর কর্পোরেশনে নিরঙ্কুশ জয়ের পরে বিস্ফোরক মমতা

এবার উত্তর প্রদেশে (uttar pradesh) অখিলেশ যাদব (Akhilesh Yatad) সাফল্য পাবে বলে দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কথা তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি এদিন বিজেপিকে

এবার উত্তর প্রদেশে (uttar pradesh) অখিলেশ যাদব (Akhilesh Yatad) সাফল্য পাবে বলে দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কথা তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি এদিন বিজেপিকে (bjp) আক্রমণ করার পাশাপাশি কংগ্রেসকেও (Congress) নিশানা করেছেন। পাশাপাশি তিনি ২০২৪-এর ভোটের আগে কংগ্রেসের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন।

বিধানসভা নির্বাচনে সাফল্য পাবে অখিলেশ

বিধানসভা নির্বাচনে সাফল্য পাবে অখিলেশ

পশ্চিমবঙ্গের ৪ টি পুর কর্পোরেশনে নিরঙ্কুশ জয়ের পরে খুশি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন উত্তর প্রদেশের প্রথম দফার নির্বাচনে অন্তত ৩৭ টি আসন পাবে অখিলেশের সমাজবাদী পার্টি। উত্তর প্রদেশ বাঁচলেই জাতীয় রাজনীতি বাঁচবে বলেও মন্তব্য করেছেন তিনি। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ভোগী বলেও কটাক্ষ করেছেন। তাঁর অভিযোগ উত্তর প্রদেশে নারীদের নিরাপত্তা নেই। গোয়া সম্পর্কে তিনি বলেছেন, সেখানে সবে মাত্র সংগঠন গড়ে তুলেছে তৃণমূল কংগ্রেস। গোয়ায় রাজনীতি কেনাবেচার অভিযোগ করে তিনি বলেছেন, তৃণমূল গোয়ার ঘরে ঘরে পৌঁছতে পেরেছে।

কংগ্রেসকে নিশানা মমতার

কংগ্রেসকে নিশানা মমতার

এদিন ফের একবার কংগ্রেসকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেছেন, কংগ্রেস কংগ্রেসের মতো চলবে, আর তৃণমূল তৃণমূলের মতো। তিনি বলেছেন, আঞ্চলিক দলগুলি নিজেদের
মধ্যে কথা বলছে। তিনি নিজে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী সঙ্গে কথা বলেছেন। এদিন তিনি জাতীয় রাজনীতিতে কংগ্রেস ব্যর্থ বলেই কার্যত মন্তব্য করেছেন। তাঁর অভিযোগ কংগ্রেসের সঙ্গে আঞ্চলিকদলগুলির ভাব নেই। বিভিন্ন জায়গায় শুধুমাত্র সরকার টেকাতেই তাদের সঙ্গে রয়েছে কংগ্রেস। ২০২৪-এর ভোটে একের বিরুদ্ধে এক লড়াইয়েরর পরিবেশ তৈরির দায়িত্বও কার্যত তিনি কংগ্রেসের দিকেই ঠেলে দিয়েছেন। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন। সেই জায়গা থেকে তিনি যে সরে আসেননি, এদিনের মন্তব্যে ফের একবার প্রমাণিত।

 একইসঙ্গে বাম-কংগ্রেস-বিজেপিকে নিশানা

একইসঙ্গে বাম-কংগ্রেস-বিজেপিকে নিশানা

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতির ক্ষেত্রে ফের একবার বাম-কংগ্রেস-বিজেপিকে একসঙ্গে নিশানা করেছেন। ফল প্রসঙ্গে তিনি বলেছেন জগাই-মাধাই-গদাইয়ের মধ্যে বোঝাপড়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রয়োজন মতো বিজেপি বামেদের ভোট আছে, আবার বামেরা বিজেপিকে। কংগ্রেসকেও একই দোষে দোষী করেছেন তিনি। শিলিগুড়িতে দলের জয় প্রসঙ্গে বলেছেন, বাম শাসনে সেখানে কোনও কাজ হয়নি। তৃণমূল সরকারের কাজ সম্পর্কে শুধুই নেগেটিভ প্রচারেরও অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে বিজেপি চা-বাগান খোলা নিয়ে প্রচার চালালেও, কাজের কাজ কিছুই হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি।

আরও বেশি মানবিক হতে হবে

আরও বেশি মানবিক হতে হবে

তিনি তৃণমূল নিয়ে চিন্তিত বলে উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময়ে বলেন, আরও বেশি মানবিক হতে হবে। ৪ পুর কর্পোরেশনে জয় প্রসঙ্গে তিনি বলেছেন তিনি, তাঁর দল মানুষের কাছে কৃতজ্ঞ। এই জয়কে মানুষের জয় বলে উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি শান্তিপূর্ণ ভোট হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+