হাইভোল্টেজ ভোটগ্রহণের দিনে বিকল শ'য়ে শ'য়ে ইভিএম, নির্বাচন কমিশনকে তোপ তৃণমূলের

ইভিএম বিকল নিয়ে সরব হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ সকালের মধ্যেই দেড়শোরও বেশি ইভিএম বিকল হয়েছে বলে তোপ দাগেন তিনি৷ এ ব্যাপারে নির্বাচন কমিশনকে একহাত নেন তিনি৷ ইভিএম বিকল নিয়ে কমিশনের বিরুদ্ধে তোপ দেগে টুইট করেন মহুয়া মৈত্র।

'১৫০-রও বেশি ইভিএম বিকল হয়েছে'

'১৫০-রও বেশি ইভিএম বিকল হয়েছে'

কমিশনকে তোপ দেগে টুইট বার্তায় তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র লিখেছেন, 'দ্বিতীয় দফায় ভোটে এ দিন সকাল পর্যন্ত ১৫০-রও বেশি ইভিএম বিকল হয়েছে৷ নির্বাচন কমিশন পুলিশ আধিকারিকদের বদলি নিয়ে যতটা তৎপর ছিল, তার অর্ধেকও যদি ইভিএম বিকল রুখতে দেখাত।'

কমিশন ও বিজেপিকে একহাত নিয়েছে তৃণমূল

কমিশন ও বিজেপিকে একহাত নিয়েছে তৃণমূল

রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণে সকাল সকাল বিভিন্ন বুথে ইভিএম বিকল হওয়ার খবর সামনে এসেছে৷ এ ব্যাপারে কমিশন ও বিজেপিকে একহাত নিয়েছে তৃণমূল৷ বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও একই অভিযোগ করেছেন৷ ইভিএম বিকলের অভিযোগ বারবার জানানো সত্ত্বেও নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ করেনি বলেও অভিযোগ করেন তিনি৷

কোথায় কটা ইভিএম বিকল?

কোথায় কটা ইভিএম বিকল?

এদিন সকাল ১০টা পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনায় ৪৫টি বুথে ইভিএম খারাপ হওয়ার খবর পাওয়া গিয়েছে৷ অন্যদিকে, বাঁকুড়ায় সংখ্যাটাও নেহাত কম নয়৷ সেখানে সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৩৫টি বুথে ইভিএম খারাপ হয়েছে৷ আর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর মিলিয়ে মোট ৪৫টি ভোটগ্রহণ কেন্দ্রে ইভিএম বিভ্রাটের খবর পাওয়া গিয়েছে৷ তবে সবথেকে হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম থেকে এখনও পর্যন্ত ইভিএম খারাপের খবর আসেনি৷

'অনেকেই ভোট দিতে না-পেরে ফিরে গিয়েছেন'

'অনেকেই ভোট দিতে না-পেরে ফিরে গিয়েছেন'

অন্যদিকে, চক্রান্ত করে ইভিএম খারাপ করে দেওয়ার অভিযোগ তুলেছেন বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, অনেকেই ভোট দিতে না-পেরে ফিরে গিয়েছেন৷ এ ব্যাপারে বারবার নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হলেও, তারা কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ তুলেছেন তিনি৷ পাশাপাশি জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী সায়ন্তিকার দাবি, মানুষ দিদির পাশেই আছেন, ভোটটা দিদিকেই দেবেন। সব সমস্যা ও বহিরাগত শক্তিকে উপেক্ষা করে ভোট দিদির জন্যেই পড়বে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+