অমিত শাহের ভার্চুয়াল সভার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন! স্বাস্থ্যমন্ত্রীকে আক্রমণ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের

অমিত শাহের ভার্চুয়াল সভার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন! স্বাস্থ্যমন্ত্রীকে আক্রমণ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের

বিহারের পর ওড়িশা। তারপর বাংলা। পরপর ৩ দিন তিন রাজ্যে অমিত শাহের ভার্চুয়াল সভা। অমিত শাহ রাজ্যবাসীকে কোভিডের বিরুদ্ধে সংঘবদ্ধ করার কথা বললেও, তাঁর মুখে উঠে এসেছিল রাজনীতির নানা কথা। তাঁর এই উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন, কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অমিত শাহ ছাড়াও মহুয়া মৈত্র কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মন্তব্য নিয়েও তুলেছেন প্রশ্ন।

 অমিত শাহের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন

অমিত শাহের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন

মহুয়া মৈত্র বলেছেন, অমিত শাহ বিহারের ভার্চুয়াল সভার ফোকাস করেছিলেন রামমন্দির, সংবিধানের ৩৭০ ধারা, তিন তালাক ও সিএএ নিয়ে। মহুয়ার প্রশ্ন, অমিত শাহের সার্ভে টিম কি বিহারে ফিরে আসা প্রায় ১০ লক্ষ পরিযায়ীকে প্রশ্ন করেছিল, লকডাউনে অসুবিধা এবং ঘরে ফেরার সময় এইসব ইস্যু তাদের সাহায্য করেছিল কিনা।

ভারতবাসীকে কোভিডের সঙ্গে যুদ্ধ করতে সভা

ভারতবাসীকে কোভিডের সঙ্গে যুদ্ধ করতে সভা

রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহার নিয়ে তাঁর ভার্চুয়াল সভায় বলেছিলেন কোভিডের বিরুদ্ধে ভারতবাসীকে একত্রিত করতেই তাঁর এই সভা। বিহারের নির্বাচনের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। এব্যাপারে মহুয়ার কটাক্ষ ঠিক যেমনভাবে সার্জিক্যাল স্ট্রাইকের সঙ্গে ২০১৯-এর নির্বাচনের কোনও সম্পর্ক ছিল না।

স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা

স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, দেশের ১৩০ কোটি জনগণের করোনার নমুনা পরীক্ষা করা সম্ভবপর নয়। তবে সেই সরকারই কেন এনআরসি, এনপিআর নিয়ে প্রত্যেক ভারতবাসীর ৭০ বছরের পুরনো তথ্য খুঁজে পেতে ব্যস্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+