শুভেন্দুকে নিয়ে এক সপ্তাহে ১৮০ ডিগ্রি ঘুরে স্টান্স বদল কল্যাণের! কী বললেন সাংসদ
'মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে পুরসভার আলু বিক্রি করতিস। দাদার অনুগামীরা দাদার সঙ্গে চলে যাক। হিসাবটা আমরা বুধে নেব। ..'ঠিক এই সুরেই কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী সম্পর্কে বক্তব্য রেখেছিলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এক সপ্তাহের মধ্যে কার্যত তিনি পাল্টে নিলেন স্টান্স! প্রেক্ষাপট, শুভেন্দুর রামনগরের মেগা সভা!

'মুখ্যমন্ত্রী তাড়াননি,আমিও ছাড়িনি' বার্তা ও কল্যাণের স্টান্স
রামনগরের মেগাসভায় পারদ চড়িয়ে , শুভেন্দু অধিকারি সাফ জানান, মুখ্যমন্ত্রীও তাঁকে তাড়াননি, আর তিনিও দল ছাড়েননি। শুভেন্দুর এই বার্তার পর থেকেই কার্যত তৃণমূলের অন্দরে খানিকটা স্বস্তির হাওয়া। আর সেই সঙ্গে এক সপ্তাহে নিজের অবস্থান থেকে কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমি খুব খুশি। এঁর প্রতিটা কথাকে স্বাগত জানাচ্ছি।'

'শিশির অধিকারী পিতৃস্থানীয়'
'শিশির অধিকারী পিতৃস্থানীয় । শ্রদ্ধা করি। তাঁর পরিবারের প্রত্যেকের প্রতি ভালোবাসা আছে।..' এই বক্তব্য রেখেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ' শুভেন্দুর প্রতি আমার ভালোবাসা কেন থাকবে না? '

'সিঙ্গুর ,নন্দীগ্রামে আমারও কিছু ভূমিকা রয়েছে '
একধাপ এগিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,'আমি ঢাক বাজাই না, আমি বুকও বাজাই না। তবে সিঙ্গুর নন্দীগ্রামে আমারও কিছু ভূমিকা রয়েছে। আজ শুভেন্দু যা বলেছেন, দলের জন্য ভালো।' প্রসঙ্গত, এক সপ্তাহ আগেই 'দাদার অনুগামী' পোস্টার ইস্যুতে শুভেন্দুর দিকে তুমুল তোপ দাগেন কল্যাণ।

কয়েকদিন আগে কল্যাণের বার্তা
'মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে পুরসভার কাছে আলু বিক্রি করতিস। দাদার অনুগামীরা দাদার সঙ্গে চলে যাক। হিসেবটা আমরা বুঝে নেব। তৃণমূলের সঙ্গে বেইমানি করলে ঘরে ঢুকতে দেব না', একথা কয়েকদিন আগেই শুভেন্দুর নাম না করে এক সভায় একথা বলেন কল্যাণ। এখানেই শেষ নয়। তিনি বলেন, ' মমতা বন্দ্যোপাধ্যায় নামে গাছের তলায় বড় হয়েছিস। ৪টে মন্ত্রিত্ব পেয়েছিস, ৪ খানা চেয়ারে আছিস। কত পেট্রোল পাম্প করেছিস।
'












Click it and Unblock the Notifications